শিরোনাম :
কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান মশকনিধন ও পরিচ্ছন্নতায় সেনবাগে জোরালো উদ্যোগ, পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

উত্তরায় সফলভাবে সম্পন্ন হলো এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স মাস্টারক্লাস

প্রতিনিধির নাম / ২১০ বার
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

উত্তরায় সফলভাবে সম্পন্ন হলো এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স মাস্টারক্লাস

মো বিল্লাল হোসেন (গাজীপুর) রাজধানীর উত্তরার হোটেল হাই গার্ডেনে দিনব্যাপী আয়োজিত “এইচআর অ্যান্ড কমপ্লায়েন্স মাস্টারক্লাস” সফলভাবে সম্পন্ন হয়েছে। পবিত্র রমজান মাসের পবিত্র পরিবেশে অনুষ্ঠিত এই বিশেষ শিল্পভিত্তিক প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন আরএমজি (রেডিমেড গার্মেন্টস) ও অ্যালাইড ইন্ডাস্ট্রির তরুণ পেশাজীবী, ফ্রেশ গ্র্যাজুয়েট এবং মানবসম্পদ ও কমপ্লায়েন্স বিভাগে কর্মরত কর্মকর্তারা অংশ নেন।

আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন। এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের হেড অব অপারেশনস মোঃ রাজিবুল ইসলাম, সেক্রেটারি (জেনারেল) মোঃ সোহেল রানা সবুজ, প্রেসিডেন্ট মোঃ মোজাদ্দেদুল ইসলাম (সজিব-লাবিব), ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আল-মামুন, এক্সিকিউটিভ সেক্রেটারি মোবারক হোসেন, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট কমিটির সেক্রেটারি সৈয়দ শরিফুল আলম, আবুল বাশার সবুজ, সাদ্দাম হোসেন জনি এবং সিনিয়র সদস্য মোঃ জিয়াউর রহমান জিয়া, ফয়সাল মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা।

আয়োজকরা জানান, বাস্তব অভিজ্ঞতানির্ভর এই প্রশিক্ষণটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে ফ্যাক্টরিভিত্তিক এইচআর অপারেশন, নিয়োগ প্রক্রিয়া (সিভি যাচাই থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান), ওয়েলফেয়ার অফিসারের দায়িত্ব ও কর্তব্য, বেতন-ওভারটাইম ও উপস্থিতির হিসাব, এবং শৃঙ্খলা ও অভিযোগ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরবর্তী প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা তাদের কর্মক্ষেত্রের বাস্তব সমস্যার সমাধান নিয়ে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।

দ্বিতীয় পর্বে গুরুত্ব দেওয়া হয় ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্সের ওপর। এতে বায়ার কোড অব কন্ডাক্ট, বিএসসিআই, সেডেক্স, ডব্লিউআরএপি ও সি-টিপ্যাটের মতো আন্তর্জাতিক মানদণ্ড, অডিট হ্যান্ডলিং ও ক্যাপ রাইটিং পদ্ধতি, টেকনিক্যাল অ্যান্ড সেফটি কমপ্লায়েন্স এবং নিরাপন ও আরএসসির গুরুত্বপূর্ণ দিকগুলো কেস স্টাডি ও বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করা হয়।

প্রধান প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন নাসির মাহমুদ পারভেজ, হেড অব বিজনেস, একটি আরএমজি গ্রুপ এবং প্রতিষ্ঠাতা, বাংলাদেশ প্রফেশনাল সোসাইটি। সহ-প্রশিক্ষক হিসেবে ছিলেন মোঃ মোজাদ্দেদুল ইসলাম (সজিব-লাবিব), প্রেসিডেন্ট (২০২৫-২৬), বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন এবং কমপ্লায়েন্স অ্যান্ড আরএসএস (টিম লিডার, ইউএসএ-ভিত্তিক বাইং হাউস)। তারা উভয়েই শিল্পের নিজ নিজ ক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা ও কার্যকর কৌশল তুলে ধরে অংশগ্রহণকারীদের দিকনির্দেশনা প্রদান করেন।

দিনব্যাপী নিবিড় এসব সেশনের পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য ছিল প্রশিক্ষণ উপকরণ, ডেইলি প্ল্যানার, সনদপত্র এবং ইফতার ও ডিনারের আয়োজন। দিনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় এক আন্তরিক নেটওয়ার্কিং সেশন, যেখানে অংশগ্রহণকারীরা পারস্পরিক যোগাযোগ ও পেশাগত সম্পর্ক গড়ে তোলার সুযোগ পান।

আয়োজকদের মতে, ক্যারিয়ার গঠনের মূল চাবিকাঠি হলো সঠিক প্রস্তুতি। সীমিত আসনের এই মাস্টারক্লাসে অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ আয়োজনটিকে ফলপ্রসূ করে তোলে। রমজান পরবর্তী সময়েও এ ধরনের বাস্তবভিত্তিক সেশন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ