শিরোনাম :
বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

সেনবাগে রাতের আঁধারে ফসলি জমি লুট! ভেকু মেশিনে মাটি কাটায় ইউএনওর অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম / ২৯৫ বার
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

সেনবাগে রাতের আঁধারে ফসলি জমি লুট! ভেকু মেশিনে মাটি কাটায় ইউএনওর অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগে রাতের আঁধারে ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহসিয়া তাবাসসুম শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলার বিভিন্ন এলাকায় একটি অসাধু চক্র রাতের আঁধারে ভেকু মেশিন ব্যবহার করে ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে—এমন অভিযোগ দীর্ঘদিন ধরে ভুক্তভোগীরা লিখিত ও মৌখিকভাবে প্রশাসনকে জানিয়ে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করে এর সত্যতা পায় উপজেলা প্রশাসন।
এরই প্রেক্ষিতে শুক্রবার রাতে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বটতলা এলাকা এবং কাদরা ইউনিয়নের কাদরা গ্রামে টানা অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোটরযান আইনে ভেকু মেশিনের ড্রাইভারকে জরিমানা করা হয়। পাশাপাশি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় রাখা হয়। বটতলা এলাকা থেকে ২০ হাজার টাকা এবং কাদরা এলাকা থেকে ৫০ হাজার টাকাসহ সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম বলেন,
“কৃষি জমি রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
স্থানীয়রা প্রশাসনের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে নিয়মিত নজরদারির দাবি জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ