শিরোনাম :
নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

অ্যম্বুল্যন্সের বরাদ্দ পেয়ে বিপাকে প্রকল্প কমিটি

প্রতিনিধির নাম / ১৯২ বার
আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫

অ্যম্বুল্যন্সের বরাদ্দ পেয়ে বিপাকে প্রকল্প কমিটি

মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি

উন্নয়ন সহায়তা তহবিল থেকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে অ্যম্বুল্যন্স ক্রয়ের জন্য ১২ লাখ টাকা বরাদ্দ হয়৷ টেন্ডার আহবান করেও টেন্ডারে কেউ অংশগ্রহন না করায় বিপাকে পড়েছেন প্রকল্প কমিটি। তারা বলছেন, টেন্ডারে কেউ অংশগ্রহন না করায় আমরা নিজে অ্যম্বুল্যন্সের খোঁজ খবর নিয়েছি। ঐ টাকা দিয়ে অ্যম্বুল্যন্স পাওয়া যায় না। ২২ থেকে ২৫ লাখ টাকার মধ্যে এম্বুলেন্স নিলে মোটামুটি ভালো অ্যম্বুল্যন্স পাওয়া যাচ্ছে। জানা যায়, বলরামপুর ইউনিয়নে ২০২৩-২৪ অর্থ বছরে মোট ১২ লাখ ৭ হাজার ৯০০ টাকা বরাদ্দ হয়। প্রকল্পের স্কিম নেওয়া হয় ইউপিতে সর্বসাধারণের জরুরি চিকিৎসা হাসপাতালে রোগী পৌঁছানোর এ্যাম্বুলেন্স ক্রয়ের জন্য। এবিষয়ে ইউপি সদস্য সাদ্দাম হোসেন বলেন, বরাদ্দকৃত ঐ অর্থ দিয়ে কোথাও অ্যম্বুল্যন্স পাওয়া যাচ্ছে না। আমি নিজেও অ্যম্বুল্যন্স দেখে এসেছি৷ চেয়ারম্যান সাহেব ব্যক্তিগতভাবে কিছু টাকা দিতে চেয়েছেন। তারপরও হচ্ছে না। ২২ থেকে ২৫ লাখ টাকার মধ্যে অ্যম্বুল্যন্স পাওয়া যাচ্ছে। ক্রয়ের বিষয়ে চেয়ারম্যান সাহেবের কোনো গাফিলতি নেই। একই কথা বলেন প্রকল্প সভাপতি জবা রাণী। বলরামপুর ইউপি সচিব মখলেছুর রহমান বলেন, আমরা টেন্ডার আহবান করেছি। উন্মুক্ত দরপত্র মূল্যায়ন কমিটিও গঠন করা হয়েছে। কিন্তু টেন্ডারে কেউ অংশগ্রহণ করেনি৷ আর অ্যম্বুল্যন্স না ক্রয় করে সে টাকা উত্তোলনের কোনো সুযোগ নেই৷ এবিষয়ে বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন বলেন, অনেক প্রক্রিয়া শেষে এ টাকা উত্তোলন করতে হয়। অ্যম্বুল্যন্স ক্রয় না করে সে টাকা উত্তোলন করার সুযোগ। আমি কিছুদিন আগে কয়েকজন ইউপি সদস্যকে অ্যম্বুল্যন্স দেখার জন্য পাঠিয়েছিলাম। তারা দেখে এসেছে। কিছুদিনের মধ্যে কিছু টাকা ডোনেট করে হলেও অ্যম্বুল্যন্সটি ক্রয় করা হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ