শিরোনাম :
ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়! আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আলমনগর ফজলুর রহমান মহুরী স্মৃতিবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নবীনগরে প্রবাসীদের উদ্যোগে’ ঈদ উপলক্ষে গরীব অসহায় এবং দুস্হ পরিবারের মাঝে মাংস বিতরণ। রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

নবীনগরে জুলাই আন্দোলনে আহত আল ইমরানের সুস্থতা কামনায় মিলাদও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম / ৪৬৩ বার
আপডেট : শুক্রবার, ১৬ মে, ২০২৫

নবীনগরে জুলাই আন্দোলনে আহত আল ইমরানের সুস্থতা কামনায় মিলাদও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগরের দুবাচাইল গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ শাখার সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদকও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য ঢাকা কলেজস্হ ব্রাক্ষণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক দুবাচাইল গ্রামের তরুন ছাত্রনেতা, আব্দুল্লাহ আল ইমরানের দ্রুত সুস্থতা কামনায় দুবাচাইল বাজেবিশাড়া বিএনপির উদ্যেগে, ১৬ই মে শুক্রবার বাদ জুম্মা মিলাদও দোয়া মাহফিল তোবারক বিতরণ করা হয়।

দুবাচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে, দুবাচাইল বাজেবিশাড়া ০৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহির আহমেদের সভাপতিত্বে উক্ত মিলাদও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জিয়া পরিষদের সহকারী মহাসচিব ও নবীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব মো আলী আজ্জম জালাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ০৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদির মাাখন, রতনপুর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ ডাঃ খায়ের উদ্দিন পেশকার, সাবেক সিনিয়র সহসভাপতি জনাব আবুল হোসেন, বর্তমান সিনিয়র সহসভাপতি শফি কামাল আরিফ, দুবাচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য নিজাম উদ্দিন পেশকার, ০৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ০৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার দবির উদ্দিন পেশকার, বিএনপি নেতা হাজী মোহাম্মদ গিয়াস উদ্দিন, ডাঃ খালেক ভান্ডারী হাজী মোহাম্মদ খালেক মিয়া, মোঃ হেলাল উদ্দিন, মোঃ নাছির উদ্দিন সরকার, মোঃ বিল্লাল হোসেন, ডঃ রওশন আলম কলেজ পরিচালনা পরিষদের সাবেক সদস্য লুদী কামাল প্রমুখ।
এছাড়াও ০৩নং ওয়ার্ড বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সহ সর্বস্তরের গ্রামবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ১৯শে জুলাই ২০২৪ইং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন ফ্যাসিষ্ট স্বৈরাচার খুনি গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের রোষানলের স্বীকার পতিত সরকারের পেটোয়া বাহিনীর স্নাইপার বুলেটের আঘাতে গুরুতর আহত মেধাবী ও তরুন ছাত্রনেতা আব্দুল্লাহ আল ইমরান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসাধীন আহত আব্দুল্লাহ আল ইমরানের চিকিৎসার সার্বক্ষণিক তদারকি খোজ খবর নিচ্ছেন।

ছাত্রজনতার জুলাই আন্দোলনের প্রথম সারির যোদ্ধা, ঢাকা কলেজের মেধাবী ছাত্র, ছাত্রদল নেতা আহত আব্দুল্লাহ আল ইমরানের দ্রুত আরোগ্য সুস্বাস্থ্য কামনায় দুবাচাইল বাজেবিশাড়া বিএনপির আয়োজনে ও আমন্ত্রণে অনুষ্ঠিত মিলাদও দোয়া মাহফিল শেষে শতশত মানুষের মাঝে তোবারক বিতরণ করা হয়।

#নিজস্ব_প্রতিনিধি_আলাউদ্দিন_আকাশের_তথ্য_চিত্রে

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ