শিরোনাম :
কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে।
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

৪২ কেজি গাঁজা সহ ০১ মাদক ব্যবসায়ী র‌্যাব-৫ এর অভিযানে গ্রেফতার।

প্রতিনিধির নাম / ৫৬৯ বার
আপডেট : শনিবার, ১৩ জুলাই, ২০২৪

৪২ কেজি গাঁজা সহ ০১ মাদক ব্যবসায়ী র‌্যাব-৫ এর অভিযানে গ্রেফতার।

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

০৯ জুলাই ২০২৪ ইং তারিখ ২২:০৫ ঘটিকায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ, র‌্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন গোপালহাটি (ফকিরপাড়া) রাইম ফিলিং স্টেশনের সামনে নাটোর হতে রাজশাহীগামী পাাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ ফাহাদ আলী জনি (২৮), পিতা-মোঃ আব্দুল মান্নান, মাতা-মোছাঃ মনোয়ার বেগম, সাং-রাঘবপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গাঁজা-৪২ কেজি এবং গাঁজা বহনের ০১টি ট্রাক সহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী। পেশায় সে গাড়ী চালক হলেও গাড়ী চালানোর আড়ালে সে মাদকের ব্যবসা করে আসত। গাড়ী চালানোর সুবাদে সে নিয়মিত কুমিল্লার সীমান্তর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে বিভিন্ন কায়দায় চাঁপাইনবাবগঞ্জে এনে বিক্রি করতো। এরূপ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে ও উক্ত ব্যক্তির উপর নজরদারি বৃদ্ধি করে। গাঁজা সংগ্রহ করে কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জে আসছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি চৌকস আভিজানিক দল রাজাশাহী জেলার পুঠিয়া থানাধীন গোপালহাটি (ফকিরপাড়া) রাইম ফিলিং স্টেশনের সামনে নাটোর হতে রাজশাহীগামী পাঁকা রাস্তার উপর একটি অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে। অস্থায়ী চেক পোস্ট স্থাপন করে বিভিন্ন গাড়ী/যানবাহন তল্লাশীকালে একটি ট্রাকের গতিবিধি সন্দেহ জনক হলে উক্ত ট্রাকটির গতিরোধ করা হয়। পরবর্তীতে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উক্ত ট্রাকটি তল্লাশী করে ট্রাক হতে ৪২ গাঁজা উদ্ধার করা হয়।

উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার পুঠিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ