শিরোনাম :
হরিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ক্রীড়া ও চিকিৎসা সামগ্রী বিতরণ সীমান্তবর্তী কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ বাবা-কে খুঁজি ।। কামাল হোসেন মাহমুদ ।। আমার সেই চিরচেনা আলম নগর–লেখক সফিকুল ইসলাম সফিক নবীনগরে জল্লী বাড্ডা খেলার মাঠে মাদকবিরোধী সমাবেশ: যুবসমাজ রক্ষায় সামাজিক ঐক্যে ডাক। সাপে দংশন করার রোগীদের বোদা সদর হাসপাতালে ফ্রিতে ভ্যাকসিন দেওয়া হয়। নবীনগর উপজেলার সকল মসজিদের সম্মানিত ইমাম সাহেব ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দের প্রতি আমাদের খোলা চিঠিঃ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক সেনবাগে রাতের সড়কে রক্তাক্ত ট্র্যাজেডি : দুই সহোদরের মৃত্যু
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁয়ে সাপের কামড়ে দুই নারী ও এক শিশুর ঘুমন্ত অবস্থায় মৃত্যু :

প্রতিনিধির নাম / ৫৪২ বার
আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

ঠাকুরগাঁয়ে সাপের কামড়ে দুই নারী ও এক শিশুর ঘুমন্ত অবস্থায় মৃত্যু :

একে আজাদ. ঠাকুরগাঁওপ্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে শিশু সুভ্রতা জুই (৯) ও সাহারা বানু (৩৯) নামে আরেক নারীর মৃত্যু হয়েছে। আজ সকালে সুভ্রতার ও দুপুরে সাহারা বানুর মৃত্যু হয়। তবে তাদের কী সাপে কামড় দিয়েছে সেটি জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, ভোরে ঘুমন্ত অবস্থায় বিছানায় সুভাত্রা জুইকে সাপে কামড় দেয়। ব্যথা অনুভব করায় সুভাত্রা তার মাকে জানায় কী যেন তাকে কামড় দিয়েছে। পরে তার মা দেখে একটি সাপ ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তবে কোন সাপ সেটি বলতে পারেননি। তাকে চিকিৎসার জন্য ওঝা ডেকে আনা হয়। পরে তার অবস্থা অবনতি হয়ে ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে, গতকাল শনিবার সন্ধ্যায় বাড়ির কাজ করার সময় সাপের কামড়ে আক্রান্ত হন শাহারা বানু। বৃষ্টির কারণে সাহারা বানুর কোনো চিকিৎসা করতে পারেনি তার পরিবার। আজ সকালে সাহারা বানুকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। সেখানে নিয়ে যাওয়ার পথে সাহারা বানুর মৃত্যু হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. আহাদুজ্জামান সজিব জানান, সাপের কামড়ে আক্রান্ত নারী হাসপাতালে আসতে দেরি করায় সময়মত চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। সে কারণে তার মৃত্যু হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ