শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে মুছাপুর ইউনিয়নের উদ্যোগে উপজেলা পরিষদের নব—নির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা

প্রতিনিধির নাম / ৮৩৪ বার
আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

  • কোম্পানীগঞ্জে মুছাপুর ইউনিয়নের উদ্যোগে
    উপজেলা পরিষদের নব—নির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা

রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি ঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে নব—নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

সোমবার বিকেল ৫টায় উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে মুছাপুরের চেয়ারম্যান আইয়ুব আলীর সভাপতিত্বে ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

মেয়র আবদুল কাদের মির্জা বলেন, কিশোর গ্যাং আমাদের সমাজ জীবনকে ধ্বংস করে দিচ্ছে। শালিশ বিচারসহ সমাজের সর্বক্ষেত্রে কিশোর গ্যাং এর রাজত্ব চলছে। জনগণের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে প্রার্থীরা আপনাদের কাছে অনেক প্রতিশ্রম্নতি দিয়েছে, আমি তাদের প্রতি অনুরোধ রাখব আপনারা প্রত্যেকে আপনাদের ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবেন। আমি স্পষ্ট ভাষায় বলছি আমি এ ৩জনের সাথে আমি কাজ করেছি। আমি যতদিন বেঁচে থাকব ততদিন তাদেরকে আমি সহযোগিতা করব।

সংবর্ধনা অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন নব—নির্বাচিত চেয়ারম্যান গোলাম শরীফ চৌধুরী পিপুল, ভাইস চেয়ারম্যন জসিম উদ্দিন বাবর ও মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার মুরাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সহ—সভাপতি আবদুর রহিম বাবুল, নুর নবী বাবুল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহীন, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল, ইসমাইল হোসেন, হেনজু মেম্বার, যুবলীগ নেতা ফরহাদ হোসেন বাবলু প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বসুরহাট পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিন জনই মাদক সেবী, মাদক বিক্রেতা ইভটিজার ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ