শিরোনাম :
মাদক,সন্ত্রাস ও যানযট মুক্ত করতে নবীনগরের প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন — এমপি এডভোকেট আব্দুল মান্নান জনপ্রতিনিধি শূন্য ও জনবল সংকটে নবীনগর পৌরসভা ভোগান্তিতে জনগণ! নবীনগরে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের আতংকের নাম ওসি মোরশেদুল আলম চৌধুরী মেঘনার নদী ভাঙনের নবীনগর উপজেলার মানচিত্র থেকে বিলীনের পথে পশ্চিম ইউনিয়নের তিন গ্রাম! ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিলের দেশীয় মাছ বিলুপ্তের পথে নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন নবীনগরে রতনপুর ইউনিয়নে অসহায় দুস্ত পরিবারের মাঝে এমপি এডভোকেট আঃ মান্নানের চাল বিতরণ। সমাজসেবায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পদক পেলেন, নবীনগরের ওবায়েদ উল্লাহ অবিদ। নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ

প্রতিনিধির নাম / ৬৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়া ৫ (নবীনগর) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মোঃ আবদুল মান্নানের অনুকূলে নির্বাচনী এলাকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার উপজেলার সাতমোড়া ইউনিয়নে এই চাল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সাতমোড়া ইউনিয়নের তালিকাভুক্ত উপকারভোগীদের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে এই সরকারি চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা তাঁদের বক্তব্যে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করেন। একই সাথে তাঁরা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং নবীনগর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে সবার কাছে দোয়া চান।

 

নেতৃবৃন্দ আরও বলেন, মাননীয় সংসদ সদস্যের নির্দেশনায় এলাকার কোনো মানুষ যেন কষ্টে না থাকে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। আগামীতেও যাতে সাধারণ মানুষের মাঝে আরও বেশি করে এ ধরনের সরকারি অনুদান ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়া যায়, সেই লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।অনুষ্ঠানে স্থানীয় সাতমোড়া ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ অসহযোগী সংগঠনের নেতাকর্মীগণএলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চাল নিতে আসা শতশত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ