শিরোনাম :
মাদক,সন্ত্রাস ও যানযট মুক্ত করতে নবীনগরের প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন — এমপি এডভোকেট আব্দুল মান্নান জনপ্রতিনিধি শূন্য ও জনবল সংকটে নবীনগর পৌরসভা ভোগান্তিতে জনগণ! নবীনগরে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের আতংকের নাম ওসি মোরশেদুল আলম চৌধুরী মেঘনার নদী ভাঙনের নবীনগর উপজেলার মানচিত্র থেকে বিলীনের পথে পশ্চিম ইউনিয়নের তিন গ্রাম! ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিলের দেশীয় মাছ বিলুপ্তের পথে নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন নবীনগরে রতনপুর ইউনিয়নে অসহায় দুস্ত পরিবারের মাঝে এমপি এডভোকেট আঃ মান্নানের চাল বিতরণ। সমাজসেবায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পদক পেলেন, নবীনগরের ওবায়েদ উল্লাহ অবিদ। নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব

প্রতিনিধির নাম / ৫৭ বার
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম (প্রতিনিধি):

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া সাহাব্দীনগর গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী ধর্মীয় তীর্থস্থান উৎসব অঙ্গন শ্রীশ্রী লোকনাথ ধাম-এ ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে আগামী ১৫ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ (৩০ মার্চ ২০২৭) থেকে ১৩ এপ্রিল ২০২৭ পর্যন্ত টানা ১৫ দিনব্যাপী অখণ্ড শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টপ্রহরব্যাপী নামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত হবে।
মহোৎসব উপলক্ষে প্রতিদিন দিন-রাতব্যাপী অখণ্ড হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা, ভক্তিমূলক সংগীত, সাধুসঙ্গ, শাস্ত্রপাঠ এবং মহাপ্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, বিশ্বশান্তি, মানবকল্যাণ এবং সকল জীবের মঙ্গল কামনায় এ মহোৎসবের আয়োজন করা হয়েছে।
মহোৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত খ্যাতনামা নামসংকীর্তন দল অংশগ্রহণ করবে। এর মধ্যে রয়েছে— শ্রী জয়রাম সম্প্রদায় (চট্টগ্রাম), শ্রী জয় গুরু সম্প্রদায় (সিলেট), শ্রী ভগবান সম্প্রদায় (চট্টগ্রাম) এবং শ্রী প্রভু প্রাণ কৃষ্ণ (ঢাকা)।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় এই মহোৎসবের প্রতিটি পর্বে ভক্তবৃন্দের উপস্থিতি ও সহযোগিতা অনুষ্ঠানকে আরও সার্থক ও সফল করে তুলবে। তাই সকল সনাতন ধর্মাবলম্বী, ভক্ত, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মানুষকে যথাসময়ে উপস্থিত থেকে মহানাম যজ্ঞ ও নামসংকীর্তনে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
ভক্ত অর্ঘ্য ও প্রণামী প্রদানের জন্য যোগাযোগ ০১৮২৩-৮৪১৬০৭ ( বিকাশ / নগদ)
অনুষ্ঠানস্থল:
উৎসব অঙ্গন শ্রীশ্রী লোকনাথ ধাম,
গ্রাম: পারুয়া, সাহাব্দীনগর,
উপজেলা: রাঙ্গুনিয়া, জেলা: চট্টগ্রাম।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ