শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

সেনবাগের খাজুরিয়ায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ২৩২ বার
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

সেনবাগের খাজুরিয়ায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এবং ২নং কেশারপাড় ইউনিয়নের ২নং ওয়ার্ড খাজুরিয়ার সাবেক সভাপতি সাফিউল হক মজুমদারের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১৬ জানুয়ারি ) বিকেল সাড়ে ৪টায় নোয়াখালীর সেনবাগের খাজুরিয়া বাজারে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নোয়াখালী-০২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনের জননেতা জয়নুল আবেদিন ফারুক।

অনুষ্ঠানে ২নং কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবদুল হক সুমন, উপজেলা বিএনপি, ২নং কেশারপাড় ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে দেশ, জাতি ও দলের শান্তি, সমৃদ্ধি এবং মরহুম সাফিউল হক মজুমদারের রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসময় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত থেকে অনুষ্ঠানটি কাভার করেন।
দোয়া ও মিলাদ মাহফিলের সার্বিক আয়োজন করে ২নং কেশারপাড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ