শিরোনাম :
একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

পুলিশ হেফাজতে যুবকের  মৃত্যু

প্রতিনিধির নাম / ১৫৬ বার
আপডেট : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_131072

পুলিশ হেফাজতে যুবকের  মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার অন্তর্গত সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে পুলিশ হেফাজতে আব্দুল্লাহ (২৭) নামে এক আসামির মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবারে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

মৃত আব্দুল্লাহ পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার তেজখালি ইউনিয়নের বাহেরচর (বাড়াইলচর) গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি বিষ্ণরামপুর বাজার সংলগ্ন এলাকায় বসবাস করতেন। তাঁর পিতার নাম আবুল হোসেন এবং মাতার নাম জোসনা বেগম।

পুলিশ সূত্রে জানা গেছে, সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে দায়েরকৃত একটি চুরির মামলায় আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পর ফাঁড়িতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এ সময় হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান বলে দাবি করছে পুলিশ।

তবে স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তারা পুলিশের বিরুদ্ধে ‘নির্যাতনের মাধ্যমে মৃত্যুর’ অভিযোগ তুলেছে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং সলিমগঞ্জ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ময়নাতদন্তের জন্য মরদেহ
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে জেলা পুলিশ প্রশাসন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ