শিরোনাম :
কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান মশকনিধন ও পরিচ্ছন্নতায় সেনবাগে জোরালো উদ্যোগ, পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

মাদক কারবারিদের আর ছাড় দেয়া হবে না”– ভিপি মুছা

প্রতিনিধির নাম / ২২৮ বার
আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

“মাদক কারবারিদের আর ছাড় দেয়া হবে না”– ভিপি মুছা

মো রোমন হায়দার, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মাদকদ্রব্য সমাজ, রাষ্ট্র ও ব্যক্তির জন্য একটা অন্যতম সমস্যা। মাদকের অবৈধ ব্যবহার দিন দিন আমাদের প্রজন্মকে গ্রাস করে নিচ্ছে। ধ্বংস করছে আমাদের সন্তানদের মেধা, ঘটাচ্ছে সামাজিক অবক্ষয়।এতে করে বাঞ্ছারামপুরে দিন দিন মাদকদ্রব্যের অপব্যবহার বেড়েই চলেছে। মাদক কারবারিদের প্রধান টার্গেট হয়ে ভয়াবহ মরণ নেশার নির্মম শিকারে পরিণত হচ্ছে আমাদের তরুণ ও যুবসমাজ।
এলাকায় বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি। মাদকসেবি ও কারবারীদের অত্যাচারে সমাজে টিকে থাকা দায়। আর চুপ থাকা নয়।এখন থেকে প্রতিরোধ হবে।কঠোর হস্তে দল মত নির্বিশেষে তাদের দমন করা হবে।
– ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রধান ঈদগাহ প্রাঙ্গণে আজ ( বুধবার) বিকেলে এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত মাদক নির্মূল ও প্রতিরোধ সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন কথাগুলো বলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বাজার কমিটির সভাপতি ভিপি একেএম মুছা।

তিনি ঘোষনা দিয়ে বলেন, কাল ( বৃহস্পতিবার) মধ্যে বাঞ্ছারামপুর সদরের সব মাদক কারবারিদের আত্মসমর্পনের সুযোগ দিচ্ছি। নইলে তাদের ধরে এনে মাদক নির্মূল কমিটি ও এলাকার যুব সমাজ পুলিশের কাছে তুলে দিবে।তাদের এলাকায় ঠাঁই হবে না।

সভায় বিভিন্ন বক্তারা বলেন,
মাদক সেবনের ফলে তরুণ ও যুবসমাজ তাদের জীবনীশক্তি, সৃজনশীলতা, নৈতিকতা ও মেধা-মনন হারিয়ে দিশেহারা হয়ে পড়ছে। হতাশায় নিমজ্জিত যুবসমাজের সম্ভাবনাময় ভবিষ্যৎ হয়ে পড়ছে অনিশ্চিত। ফলে এসব তরুণ-যুবক জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধ কর্মকান্ডে।এর জন কঠোর পদক্ষেপ নিতে হবে।
সভায় জানানো হয় বাঞ্ছারামপুর সদর ( পূর্ব বাঞ্ছারামপুর ও দড়ি বাঞ্ছারামপুর) কাল থেকে যুব সমাজের উদ্যোগে ২০ জন করে ৪০ জনের একটি টীম বিভিন্ন মাদক স্পষ্ট ও কারবারিদের বাড়িতে রাতভর পাহাড়া দিবে।মাদক পাওয়া গেলে তাদের বাঞ্ছারামপুর মডেল থানায় সোপর্দ করা হবে।
সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুছা, পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মতিয়ূর রহমান জালু,বাজার কমিটির সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, লুতফুর রহমান লাতু,ফারুক মিয়া,সিনিয়র সাংবাদিক ফয়সল আহমেদ খান, ঈমান আলী, আবু কালাম, মাহবুব হাসান,সালাউদ্দিন বাসু প্রমূখ।
সভায় তৌকির আহমেদ শামীম নামে এক মাদক কারবারি আত্মসমর্পণ করে জীবনে আর কখনোই মাদক ব্যবসা করবে না বলে ওয়াদা করেন।

২৪/৯/২০২৫
রোমন হায়দার

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ