শিরোনাম :
একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

সেনবাগ দলিল লিখক সমিতির নির্বাচনে সভাপতি আবু নাছের, সম্পাদক হুমায়ুন কবির নির্বাচিত

প্রতিনিধির নাম / ৪১০ বার
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

সেনবাগ দলিল লিখক সমিতির নির্বাচনে সভাপতি আবু নাছের, সম্পাদক হুমায়ুন কবির নির্বাচিত

‎প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

‎নোয়াখালীতে সেনবাগ দলিল লিখক সমিতির নির্বাচনে সভাপতি আবু নাছের, সম্পাদক হুমায়ুন কবির নির্বাচিত হয়।

‎শনিবার ( ২০ সেপ্টেম্বর ) নোয়াখালীর সেনবাগ উপজেলা দলিল লিখক সমিতির নির্বাচনে ব্যাপক উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শেষে সভাপতি পদে আবু নাছের এবং সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবির বিজয়ী হয়েছেন।

‎নির্বাচনকে কেন্দ্র করে সাব-রেজিস্ট্রি অফিস চত্বর ও আশপাশের এলাকায় ছিল উৎসবের আমেজ। সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে অংশ নিয়ে শেষ পর্যন্ত অভূতপূর্ব জয় লাভ করেন আবু নাছের ও হুমায়ুন কবির।

‎নবনির্বাচিত সভাপতি আবু নাছের বলেন, “এ বিজয় শুধু আমার নয়, সমিতির প্রতিটি সদস্যের। আমরা ঐক্যবদ্ধ হয়ে দলিল লিখকদের মর্যাদা, অধিকার ও সেবার মান উন্নয়নে কাজ করবো।”

‎সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তার প্রতিক্রিয়ায় বলেন, “সহযোগিতা, স্বচ্ছতা ও উন্নয়নের ভিত্তিতে আমরা সমিতিকে এগিয়ে নিতে চাই। সবার সমর্থন এবং ভালোবাসাই আমাদের শক্তি।”

‎স্থানীয় আইনজীবী, দলিল লিখক এবং সাধারণ মানুষের প্রত্যাশা—নতুন নেতৃত্বের মাধ্যমে সেনবাগ দলিল লিখক সমিতি আরও শক্তিশালী ও আধুনিক রূপে গড়ে উঠবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ