শিরোনাম :
কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে।
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

নোয়াপাড়া পথেরহাট থেকে মাওলা আলী জামে মসজিদ সড়ক সংস্কারের আহ্বান এলাকাবাসীর

প্রতিনিধির নাম / ৫৭৬ বার
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

নোয়াপাড়া পথেরহাট থেকে মাওলা আলী জামে মসজিদ সড়ক সংস্কারের আহ্বান এলাকাবাসীর

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ কয়েক বছর ধরে নোয়াপাড়া পথেরহাট থেকে মাওলা আলী জামে মসজিদ পর্যন্ত সড়কটি অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে। কোনো সংস্কার না হওয়ায় এ রাস্তায় চলাচলে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তায় খানাখন্দ ও কাদায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।

এলাকাবাসীর দাবী দীর্ঘদিন ধরে এ দুর্ভোগ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসেনি বিষয়টি। ফলে জনসাধারণের দুর্ভোগ বাড়ছে। শিক্ষার্থীরা সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে পারছে না, রোগী পরিবহনেও দেখা দিচ্ছে নানা সমস্যার।

এ অবস্থায় ভুক্তভোগী এলাকাবাসী মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত জনাব আলহাজ্ব জসিম উদ্দিন সাহেবের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ