শিরোনাম :
কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে।
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

আদর্শ শিক্ষক ইমরান হোসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম / ১৩০৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

আনিস মুন্সী
বিশেষ প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের দীর্ঘদিনের শিক্ষক জনাব ইমরান হোসেন স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

তিনি এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত হয়ে আগামী ১ সেপ্টেম্বর খারেরা মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে যোগদান করবেন। প্রতিষ্ঠানটিতে দীর্ঘ ৭ বছর শিক্ষকতা করার পর বিদায় নেওয়ার প্রাক্কালে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ তাঁর প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইমরান হোসেন স্যার ছিলেন এক জন আদর্শ শিক্ষক। তাঁর আন্তরিকতা, নিষ্ঠা ও স্নেহময় আচরণে শিক্ষক-শিক্ষার্থী সবার কাছে তিনি প্রিয় হয়ে উঠেছিলেন। বিদ্যালয়ের প্রতিটি সাফল্যের পেছনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বিদায়ী শিক্ষক ইমরান হোসেন স্যার বলেন, “দীর্ঘ ৭ বছর এই প্রতিষ্ঠানে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের অমূল্য সম্পদ। সহকর্মী ও প্রিয় শিক্ষার্থীদের ভালোবাসা আমি কখনও ভুলবো না। নতুন কর্মস্থলেও আমি সর্বোচ্চ দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো।”

অনুষ্ঠানে উপস্থিত সকলে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন কর্মজীবনের সফলতা কামনা করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ