শিরোনাম :
টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

ছাত্রলীগ নেতা জামিনে মুক্ত হয়ে ছাত্রদল নেতার উপর হামলার অভিযোগ

প্রতিনিধির নাম / ৪৭৭ বার
আপডেট : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
Oplus_131072

ছাত্রলীগ নেতা জামিনে মুক্ত হয়ে ছাত্রদল নেতার উপর হামলা!

মোঃ লিটন মিয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাসিকুল ইসলাম জামিনে মুক্ত হয়েই একই ইউনিয়নের ছাত্রদল নেতা মাজারুল ইসলামের উপর হামলার অভিযোগ পাওয়া গিয়েছে।
শিবপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাসিকুল ইসলাম (৩০) চলতি বছরের ১৫ মার্চ বিটঘর বাজারে নাটঘরের হুমায়ুন মেম্বারের উপর হামলার ঘটনার মামলায় গ্রেফতার হন।
মাসিকুল ইসলাম আওয়ামী সরকারের আমলে দলীয় প্রভাব দেখিয়ে তার নিজ গ্রাম বাঘাউড়ায় নিরহ লোকদের গ্রামছাড়া করে রাখেন।
মাসিকুল ইসলাম জেল হাজত থেকে দীর্ঘ দুই মাস জেল খেটে ০২রা জুন জামিনে মুক্ত হন।
মুক্ত হয়ে আজ ৩ রা জুন বাড়িতে এসে নিজ গ্রামের ছাত্রদল নেতা মাজারুল ইসলাম এর উপর বিকাল পাচটায় অতর্কিত হামলা করেন। মাজারুল ইসলামকে আত্মাীয় স্বজন উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।
মাজারুল ইসলাম সাবেক ছাত্রদল ও যুবদল নেতা,উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী মনজুরুল আলম মজনুর ছোট ভাই।
এলাকাবাসী মাসিকুলকে পূনরায় গ্রেফতারের দাবী করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ