শিরোনাম :
আলমনগর সাত ভাইয়া বাড়ী সমাজ কল্যান সংঘের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে সড়ক যোগাযোগ, অবকাঠামো ও জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবো – লিটন মিয়া যানযট,সন্ত্রাস ও মাদকমুক্ত উন্নয়ন বান্ধব আধুনিক নবীনগর পৌরসভা উপহার দিবো ইনশাআল্লাহ – ভিপি টিটো উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উত্তরা জোনের এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে আনন্দঘন ইফতার মাহফিল উন্নয়ন বান্ধব সুশৃঙ্খল পরিচ্ছন্ন রতনপুর ইউনিয়ন গঠনে কাজ করতে চাই- আব্দুল আউয়াল (বি.এস.এস) মহা উৎসাহ-উদ্দীপনায় গাজীপুর এক্সপ্রেস বন্ধুদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রবাসীর পরিবারের উপরে হামলা ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ! জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মহিলা সংসদ সদস্য পদে এগিয়ে আছেন মহিলা দলের নেত্রী প্রফেসর নায়লা ইসলাম রায়পুরার জনপ্রতিনিধির লাশ নবীনগরে উদ্ধার!
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

নবীনগরে কাইতলা মেধাবিকাশ বিদ্যানিকেতনে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৩৪০ বার
আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫

নবীনগরে কাইতলা মেধাবিকাশ বিদ্যানিকেতনে শিক্ষার্থীদের মধ্যে
চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ শাহ আলম খন্দকার, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

“চিত্রাঙ্কন শিশু সুরক্ষার হাতিয়ার”।
যে দেশে সাড়ে চার কোটি শিশু নিজের বাড়িতে নির্যাতনের শিকার হয়, ৬৮ লাখ শিশু শ্রমে যুক্ত এবং অর্ধেক কন্যাশিশুর ১৮ বছর বয়সের আগে বিয়ে হয়, সে দেশে শিশু সুরক্ষার হাতিয়ার হিসেবে চিত্রাঙ্কন একটি বলিষ্ঠ মাধ্যম।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন কাইতলা দক্ষিণ ইউনিয়নের মেধা বিকাশ বিদ্যানিকেতন এর ৩১ মে ২০২৫ ইং রোজ শনিবার সকাল ৯ ঘটিকায় নবীনগর উপজেলা ঐতিহ্যবাহী কাইতলা দক্ষিণ ইউনিয়নের অন্যতম কিন্ডার গার্ডেন স্কুল মেধা বিকাশ বিদ্যানিকেতনে চিত্রশালা চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সর্বমোট ৩৩ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। পাঁচটি চিত্রাঙ্গনের জন্য প্রতিযোগীদের দুই ঘন্টা সময় দেওয়া হয় । আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। একটি জাতিকে উন্নত করতে হলে সর্বপ্রথম শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে প্রত্যেকের ঘরে ঘরে।
“তুলির সাথে কাটানো সময় মানেই সৃষ্টির পথে হাঁটা।
রং তুলির মাঝে লুকিয়ে থাকে সৃষ্টির আনন্দ।”
আসুন আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করে শিক্ষার আলো দিয়ে আলোকিত করি।
শিক্ষায় করলে বিনিয়োগ, জাতি হবে সুস্থ সবল নিরোগ।
প্রধান পুষ্ট পোষক জনাব সৈয়দ আজাদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। মেধাবিকাশ বিদ্যানিকেতন এবং সার্বিক সহযোগিতা জনাব আব্দুল হাদী প্রধান শিক্ষক মেধা বিকাশ বিদ্যানিকেতন। চিত্রাংকন বিষয়ক শিক্ষক মোঃ শাহাবুদ্দিন বলেন শিশুদের জন্য মেধাবিকাশে চিত্রাংকন সব সময় আমাদের আয়োজন অব্যাহত থাকবে। কাইতলা সকল কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষার্থীরা চিত্রাঙ্গন শিখতে ইচ্ছুক ঈদের পরে মেধাবিকাশ চিত্রশালায় ভর্তি হওয়ার জন্য তিনি আহ্বান জানান। উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল হাদী মেধাবিকাশ বিদ্যানিকেতন, সৈয়দ মাসুদ সিনিয়র শিক্ষক, সিনিয়ার শিক্ষিকা মোসাম্মৎ উজমা আক্তার হেপি, সিনিয়ার শিক্ষিকা মোসাম্মৎ সালমা আক্তার, সিনিয়ার শিক্ষিকা দীপা রায়, সহকারী শিক্ষিকা মোসাম্মৎ রেহেনা আক্তার, সহকারী শিক্ষক শামসুজ্জামান তাপস, মোহাম্মদ শাহাবুদ্দিন, সহকারী শিক্ষিকা মোসাম্মৎ জান্নাত আক্তার,মোসাম্মাৎ নাসরিন আক্তার, মোসাম্মৎ জেসমিন আক্তার, এছাড়া উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবক বৃন্দ এবং ইলেক্ট্রনিক প্রিন্স মিডিয়ার সাংবাদিক মোঃ শাহ আলম খন্দকার জাতীয় দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার নবীনগর প্রতিনিধি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ