শিরোনাম :
বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২ ২-৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে: শিক্ষামন্ত্রী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

রায়পুরার জনপ্রতিনিধির লাশ নবীনগরে উদ্ধার!

প্রতিনিধির নাম / ১৬১ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_131072

রায়পুরার জনপ্রতিনিধির লাশ নবীনগরে উদ্ধার!

মোঃখলিলুর রহমান খলিল(ব্রাহ্মণবাড়িয়া)২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে তিনটায় ব্রাহ্মণবাড়ির নবীনগর উপজেলার মেঘনা তীরবর্তী ধরাভাঙার এমপি টিলা থেকে পার্শ্ববর্তী নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের সাবেক মেম্বার আমীর হোসেনের (৪২) মরদেহ উদ্ধার করেছে সলিমগঞ্জ ফাঁড়ি থানার পুলিশ

তথ্য সূত্রে জানা যায়, তিনি বাঁশগাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড দিগল্যাকান্দি (বদলবাড়ীর)মেম্বার ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগরের সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুনীল চন্দ্র সূত্রধর বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন অংশে প্রচুর আঘাতের চিহ্ন দেখতে পায় পরে আমরা লাশ উদ্ধার করি।

নিহত আমীর হোসেন মেম্বারের লাশ বলে পরিচয় নিশ্চিত করেন সলিমগঞ্জ ফাঁড়ি থানা পুলিশ।নিহত আমির হোসেন মেম্বারের পৈতৃক বাড়ি ঘটনাস্থলের মেঘনার অপরপাশে রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজৌপুর গ্রামে। তিনি পিতৃহীন হওয়ায় শৈশব থেকে থেকেই তার মামার বাড়ি একই উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দিগল্যাকান্দি (বদলবাড়ি) গ্রামে বসবাস করতেন।

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন । মৃত আমীর হোসেনের বিরুদ্ধে জীবনদশায়
মোট ৫টি মামলা ছিলো।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ