শিরোনাম :
কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে।
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

নবীনগরে বিএনপি নেতা পাপ্পুর নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহদাৎ বার্ষিকীতে শোকর‌্যালি

প্রতিনিধির নাম / ২৩৮ বার
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

নবীনগরে বিএনপি নেতা পাপ্পুর নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহদাৎ বার্ষিকীতে শোকর‌্যালি

মোঃখলিলুর রহমান খলিলঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে শুক্রবার (৩০/৫) বিকেলে নবীনগর পৌর এলাকার চার গ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করে দূপুর থেকে দূর-দূরান্ত থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। সভা শুরুতে বিএনপির নেতা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা এডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পুর নেতৃত্বে শোকর‌্যালিতে পাপ্পু ভাই যেখানে আমরা আছি সেখানে “দুর্দিনের পাপ্পু ভাই, আমরা তোমায় ভুলি নাই”—এই শ্লোগানে মূখরিত হয়ে উঠে।
মিছিল শেষে উপজেলা বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিবলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল,ঢাকা বিশ্ববিদ্যা লয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মজিবুর রহমান, শহীদ তানজিল মাহমুদ সুজয়ের পিতা মো. শফিকুল ইসলাম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক একে এম আনিসুল হক, শহীদ গোলাম নাফিজের পিতা মো. গোলাম রহমান এবং শহীদ কামরুল মিয়ার পিতা মো. নান্নু মিয়া। সবশেষে শহীদ জিয়াউর রহমানসহ নিহত শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ