শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

ছনদণ্ডীতে বাসন্তী-সুবল ফাউণ্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান

প্রতিনিধির নাম / ৬৩২ বার
আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫

ছনদণ্ডীতে বাসন্তী-সুবল ফাউণ্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ছনদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাসন্তী-সুবল ফাউণ্ডেশন কর্তৃক শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
রবিবার (১৮ মে) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা আনজুমান আরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউণ্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন তপন কান্তি দাশ। পরিচালনার দায়িত্বে ছিলেন ফাউণ্ডেশনের মহাসচিব ও সাবেক কলেজ প্রভাষক পলাশ কান্তি নাথ রণী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিবু প্রসাদ দত্ত, সংগঠক ডা. বিধান মিত্র, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম সুভাষ দাশ, ফটোশিল্পী আশীষ চৌধুরী, প্রকৌশলী সুভাষ গুহ, তবলা শিল্পী কানুরাম দে, নারী সংগঠক উষা আচার্য, অশ্রু চৌধুরী ও রূপনা চৌধুরী রূপা।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আফরোজা আমান, ইয়াছমিন রিকু, তাহমিনা আজিম, নারগিস হোসনেয়ারা ও সাকী দাশ।

অনুষ্ঠানে ১ম শ্রেণির নাহিদা সুলতানা, ২য় শ্রেণির মো. ফোরকান, ৩য় শ্রেণির তাসপিয়া সুলতানা মনি, ৪র্থ শ্রেণির মৃন্ময়ী দে এবং ৫ম শ্রেণির ফাল্গুনী দেবী-র হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন প্রধান অতিথি।

শিক্ষার গুরুত্ব তুলে ধরে লায়ন তপন কান্তি দাশ বলেন, “শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। আজকের শিশুরা ভবিষ্যতে শিক্ষার আলোয় আলোকিত হয়ে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেবে এবং বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করবে।”

অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থীদের মুখে আনন্দের ঝলক স্পষ্টভাবে ধরা পড়ে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ