শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

ভূগর্ভস্থ পানির স্থর(Ground Water)বিপর্যয়ে ভোগান্তিতে নবীনগর পৌরবাসী

প্রতিনিধির নাম / ৭৫০ বার
আপডেট : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

ভূগর্ভস্থ পানির স্থর(Ground Water)বিপর্যয়ে ভোগান্তিতে নবীনগর পৌরবাসী

মোঃ খলিলুর রহমান খলিলঃ শৈশবের গল্পের পাঠে পড়া তৃষ্ণার্ত কাক পানির খোঁজে দিক বেদিক ছোটা ছুটির গল্প নিশ্চয়ই আমাদের মনে আছে। সেই সময়ে পানির সংকট কথাটি মিথ্যা মনে হলেও সময়ের ব্যবধানে বাস্তবে রূপ লাভ করেছে।নদীমাতৃক এই বাংলাদেশে কোন অঞ্চলে পানির সংকট দেখা দিবে এটা কেউ স্বপ্নেও কল্পনা করেনি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার প্রতিটি ওয়ার্ডের পানির সংকট দেখা দেওয়ার খবর পাওয়া গিয়েছে। পানির ভূগর্ভস্থ স্তরের অবনমন হওয়ায় নবীনগর পৌরসভার পৌর সদরে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে নবীনগর পৌরসভার আদালত পাড়া, মধ্যপাড়া, পদ্মপাড়া হসপিটাল পাড়া ও কলেজপাড়ায় সমস্যা চরম আকার ধারণ করেছে। মটর চালিয়েও পানি উত্তোলনে ব্যর্থ হচ্ছে পৌর এলাকার বাসিন্দারা, নলকূপে চাপ দিলেও পানি উঠছে না।
পৌর এলাকায় মাত্রাতিরিক্ত ভূগর্ভস্থ পানির ব্যবহার বেড়ে যাওয়ায় ফলে ভূপৃষ্ঠের পানি Surface Water নিচে যেতে পারে না। এর ফলে পানির স্তর নিচে নেমে যাচ্ছে।
নবীনগর এর স্থানীয় বাসিন্দারা বলেন ৫০ বছর আগে ৩০ থেকে ৪০ ফুট নিচে পানি পাওয়া গেলেও এখন ১২০ ফুট নিচেও পানি পাওয়া যাচ্ছে না
পৃথিবীতে মোট পানি ১.৩৮ বিলিয়ন ঘন কিলোমিটার হলেও ৯৭.৫ %লবণাক্ত, মাত্র ২.৫% মিঠা পানি বা খাবারের উপযুক্ত। যা মানুষের পান করতে পারে।Ground Water Deplation হওয়ার মূলত কারণ হলো অতিরিক্ত পানি উত্তোলন, অব্যবস্থাপনা ও অনিয়ন্ত্রিত নলকূপ স্থাপন, বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাওয়া। জলবায়ুর পরিবর্তন নদী খাল ও জলাভূমি শুকিয়ে যাওয়া,
নগরায়ন পাকা রাস্তা যা ভূগর্ভস্থ পানি রিচার্জে বাধা সৃষ্টি করে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গিয়েছে পানি প্রতি বছরান্তে ৩ মিটার নিচে নেমে যাচ্ছে। যার প্রভাব নবীনগর পৌর সভায়ও পড়েছে।

পৃথিবীর তিন কোটি মানুষ সুপেয় পানি উৎস থেকে বঞ্চিত তাছাড়া বাংলাদেশে আশি শতাংশ চাষাবাদ হয় ভূগর্ভস্থ পানি থেকে যার ফলে পানির স্থর নিচে নেমে যাচ্ছে।
পানি সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য বাংলাদেশ পানি আইন ২০১৩ বাংলাদেশ পানি বিধিমালা ২০১৮ প্রণয়ন করা হলেও বাস্তবায়নে কোন পদক্ষেপ চোখে পড়ে না

এ বিষয়ে নবীনগর উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী খোরশেদ আলমের নিকট জানতে চাইলে তিনি বলেন আরভান ওয়াটার সাপ্লাই এন্ড সিনেটেশন ইন ২৩ পৌরসভার প্রকল্পের আওতায় ৫ কোটি টাকা ব্যয়ে নবীনগর পৌর সভার নবীনগর পশ্চিম পাড়া ও নারায়ণ পুর দুটি কেন্দ্রের মাধ্যমে নবীনগর পৌর বাসীকে পাইপলাইনে পানি সরবরাহের কাজ ৭০% শেষ হলেও ঠিকাদার নজরুল ইসলাম এখন আর কাজ করছেন না,প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও তিনি সময় বৃদ্ধি করছেন তারপরও কাজ করছেন না,আমরা বারবার তাকে নোটিশ পাঠাচ্ছি আশা করি দ্রুত সময়ে কাজ শেষ হবে পৌরবাসীর পানির ভোগান্তি শেষ হবে।

নবীনগর পৌরসভার প্রতিটি বাড়িতে সুপেয় পানি সরবরাহ লাইনের কাজ বাস্তবায়ন করা হলে পৌরবাসী এই সুপেয় পানির সুবিধা পাবেন বলে আশা করা যায়।
তবে এই সমস্যাটি ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলায় দেখা দিয়েছি,এ বিষয়ে অভিযোগ পেয়ে জেলা গন স্বাস্থ্য প্রকৌশলীর মাধ্যমে একটি প্রতিবেদন ঢাকায় প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ