শিরোনাম :
দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান মশকনিধন ও পরিচ্ছন্নতায় সেনবাগে জোরালো উদ্যোগ, পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

নোয়াখালীর সেনবাগে মাদক মামলায় সাজা ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী ইয়াবাসহ আটক

প্রতিনিধির নাম / ১৯৯ বার
আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

নোয়াখালীর সেনবাগে মাদক মামলায় সাজা ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী ইয়াবাসহ আটক


‎মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:


‎নোয়াখালীর সেনবাগে মাদক মামলায় ৫বছর ৬মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামীকে ইয়াবাসহ আটক করেছে সেনবাগ থানা পুলিশ।

‎সোমবার ( ৭ এপ্রিল )  বিকেল সোয়া ৫ ঘটিকায়  সেনবাগ থানা এলাকায় এসআই বেলাল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ৩০(ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ জিআর-১০৩৫/১৭ সংক্রান্তে মামলায় সাজাপ্রাপ্ত ০৫(পাঁচ) বছর ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত এবং ১৫,০০০/-(পনের হাজার) টাকা অর্থদন্ড প্রাপ্ত ও জিআর-৬০৬/২২ এর পরোয়ানা ভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।

‎গ্রেফতারকৃত আসামী মোঃ ইয়াছিন প্রকাশ মেসি, পিতা-আব্দুল বারেক, সাং-সোনাকান্দি, ছাতারপাইয়া ইউনিয়ন, সেনবাগ, নোয়াখালী।

‎সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীকে
‎চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ