শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

আশুলিয়ায় চাচা কর্তৃক ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

প্রতিনিধির নাম / ২০৭ বার
আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫

আশুলিয়ায় চাচা কর্তৃক ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

মোঃ মনির মন্ডল, সাভারঃ আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ধর্ষক গ্রেপ্তার করতে পারেনি।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। এর আগে সোমবার সকালে কাইচাবাড়ির মনির হোসেনের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র যানায়, শাহিন ও তার স্ত্রী শিশুকন্যাকে নিয়ে মনির হোসেনের বাসায় ভাড়া থেকে পাশের একটি পোশাক কারখানায় চাকরি করে। তিন দিন আগে ভোলা জেলা থেকে শাহিনের মামাতো ভাই রাসেল চাকরির খোঁজে তার বাসায় আসে। সোমবার সকালে কন্যাশিশুকে বাসায় রেখে সাহিন দম্পতি কারখানায় কাজ করতে গেলে ফাঁকা বাসায় একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করে।

এ বিষয়ে আশুলিয়ায় থানার পরিদর্শক (তদন্ত) মোঃ কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ শিশুটিকে স্বাস্থ্য পরিক্ষা ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এছাড়াও আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ