শিরোনাম :
টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

নবীনগর রাধিকা সড়কের সাহারপাড়ে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

প্রতিনিধির নাম / ২৬৯ বার
আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
Oplus_131072

নবীনগর রাধিকা সড়কের সাহারপাড়ে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত
মোঃখলিলুর রহমান খলিলঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রাধিকা সড়কের সাহাড়পাড়ে ১১/০২/২৫ রোজ মঙ্গলবার বিকেলে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বেবী দেবনাথ (৩৩) নামের এক নারী নিহত ও ৬ জন আহত হয়েছে। নিহত বেবী দেবনাথ পাশ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার দশানি গ্রামের তাপস দাসের স্ত্রী।

নিহতের স্বামী তাপস দাস জানান, বাঞ্ছারামপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল সিএনজি দিয়ে, পথিমধ্যে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাক তার স্ত্রী মারা যান।
আহত ৬ জনের মধ্যে মটর সাইকেল চালককে গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে পাঠানো হয়েছে।

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে বেবী দেবনাথ নামের একজনের মৃত্যু হয়েছে।
এই সড়ককে মৃত্যু ফাঁদ বললেও ভুল হবে না।এই রাস্তায় ড্রাইভিং লাইসেন্স বিহীন অদক্ষ তরুণ ছেলেদের অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর কারনেই ঘনঘন দূর্ঘটনা ঘটছে বলে এলাকাবাসী দাবী করেন। তারা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে নবীনগর প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ