শিরোনাম :
দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান মশকনিধন ও পরিচ্ছন্নতায় সেনবাগে জোরালো উদ্যোগ, পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

ফতেপুর এলাকায় আগ্নেয়াস্ত্র সহ মদ আটক

প্রতিনিধির নাম / ৪৮৭ বার
আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

ফতেপুর এলাকায় আগ্নেয়াস্ত্র সহ মদ আটক

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ফতেপুর এলাকায় হতে ভারতীয় একটি পিস্তুল, ৭ রাউন্ড গুলি ও ৪৩ বোতল মদ জব্দ করেছে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন।
গত রাত ৩টার দিকে ফতেপুর সীমান্তের একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নেন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান।
তিনি জানান প্রতিদিনের মত শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকরিপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ১০/২-এস নিকট দিয়ে ২ জন ব্যক্তিকে ১টি বস্তা নিয়ে ভারত হতে বাংলাদেশে আসতে দেখে বিজিবি। একপর্যায়ে চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে বস্তাটি ফেলে কাঁটাতার বিহীন অংশ দিয়ে ভারতে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে ১টি বিদেশী পিস্তুল, ৭ রাউন্ড গুলি ও ৪৩ বোতল মদ জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এসব অবৈধ অস্ত্র ও মদ শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে। এটার সাথে জড়িতদের খোজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান আরো জানান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ৫৩ বিজিবির সীমান্ত এলাকায় বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সকল ধরণের নাশকতা রোধকল্পে নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ