শিরোনাম :
শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু সেনবাগে ফায়েম হত্যা মামলার মূল আসামিসহ ৮ জন গ্রেপ্তার একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

সারাদেশের ন্যায় নোয়াখালীতে সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম / ৭৫৪ বার
আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সারাদেশের ন্যায় নোয়াখালীতে সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে মানববন্ধন

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

সারাদেশের ন্যায় নোয়াখালী সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ অক্টোবর) বিকেলে বাংলাদেশ প্রাথমকি বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ও দশম গ্রেড বাস্তবায়ন কমিটির আহ্বানে জেলা শহর মাইজদীর পিটিআই এর সামনে এই কর্মসূচি পালন করা হয়।

সদর উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি সামছু উদ্দিন মাসুদ।

এ ছাড়া দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মনির উদ্দিন, সদর উপজেলার সাধারণ সম্পাদক আহসান উল্যাহ হেলাল, শিক্ষক নেতা মো.সহিদ উদ্দিন, ফিরোজ উদ্দিন, আলমগীর হোসেন, শামীমা আক্তার মুক্তা, সিরাজুল ইসলাম, মো.শিহাব উদ্দিন রাসু, মো.আলাউদ্দিন, মজিবুল হক, ফারহানা আক্তার প্রমূখ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ