শিরোনাম :
কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান মশকনিধন ও পরিচ্ছন্নতায় সেনবাগে জোরালো উদ্যোগ, পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

হোমনায় চাঞ্চল্যকর ৩ খুনের রহস্য উদঘাটন! আদালতে আসামীর স্বীকারোক্তি

প্রতিনিধির নাম / ৫৮৮ বার
আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

হোমনায় চাঞ্চল্যকর ৩ খুনের রহস্য উদঘাটন! আদালতে আসামীর স্বীকারোক্তি

তানভীর ইসলাম আলিফ
কুমিল্লা(হোমনা) প্রতিনিধি

কুমিল্লা হোমনায় চাঞ্চল্যকর মা-ছেলেসহ ৩ জনকে হত্যার ঘটনায় আক্তার হোসেন ওরফে সুমন(২৭) কে আটক করেছে পুলিশ। শুক্রবার হোমনা উপজেলার শ্রীমদ্দি চরেরগাও গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই গ্রামের হক মিয়ার ছেলে। রাতে নিহত মাহমুদা বেগমের পিতা হোসেন মিয়া বাদী হয়ে অজ্ঞাত আসামি করে হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, নিহত মাহমুদার সঙ্গে গ্রেপ্তার হওয়া আক্তার হোসেনের দীর্ঘদিনের পরকীয়া প্রেম ছিল। এই সুবাদে আক্তারের কাছ থেকে মাহমুদা ৪০ হাজার টাকা ধার নেন। সেই টাকা দিতে ব্যর্থ হলে আক্তার তার ওপর ক্ষিপ্ত হন। গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় আক্তারকে পাওনা টাকা ফেরত দেবেন বলে তারিখ দেন মাহমুদা। কিন্ত সে টাকা না দিয়ে বড় ঘাগুটিয়া শ্বশুরবাড়িতে চলে যায়। খবর পেয়ে আক্তারও টাকা আদায় করতে রাতে বড় ঘাগুটিয়া যায়। পরে টাকা চাওয়ার এক পর্যায়ে দুজন তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আক্তার উত্তেজিত হয়ে কাঠদিয়ে মাহমুদার মাথায় আঘাত করে এবং গলায় ওড়না পেঁচিয়ে মাহমুদা ও তার দুই সন্তানকে হত্যা করে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ