শিরোনাম :
রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন নবীনগরে রতনপুর ইউনিয়নে অসহায় দুস্ত পরিবারের মাঝে এমপি এডভোকেট আঃ মান্নানের চাল বিতরণ। সমাজসেবায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পদক পেলেন, নবীনগরের ওবায়েদ উল্লাহ অবিদ। নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চাঁদা না দেওয়ায় অটু গ্যারেজে আগুন লাগানো প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম / ৫৩৯ বার
আপডেট : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
oplus_2

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চাঁদা না দেওয়ায় অটু গ্যারেজে আগুন লাগানো প্রতিবাদে মানববন্ধন
মোঃ খলিলুর রহমান খলিল
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ বাজারের পল্লী বন্ধু অটোরিকশা গ্যারেজে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মানববন্ধনে দাবি করা হয় গত ৮ই আগস্ট আনুমানিক বিকাল ৪.২০ মিনিটে একই এলাকার সৌরভ নামে ছাত্রলীগ নেতা তার দলবল নিয়ে অগ্নিসংযোগ করে। ছাত্রলীগ নেতা সৌরভ আগুন লাগায় বলে ভুক্ত ভোগী দাবি করেন।
। উক্ত অগ্নি সংযোগে দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।অটু রিক্সার গ্যারেজ মালিক জামাল মিয়া বলেন আমার নিকট চাঁদা দাবী করে সৌরভ আমি দিতে অস্বীকৃতি জানালে আমার গ্যারেজে আগুন লাগিয়ে দেয়।
তখন উপস্থিত দুইজন গৃহবধূ পরশমনি ও সাথী আক্তার বলেন, আমরা ঘর তুলতে গেলে সৌরভ চাঁদা দাবী করেন, চাঁদা না দেওয়ায় আমাদের উপর হাত তুলেন আমাদের স্বামী প্রবাসী হওয়ায় আমরা আতংকে বাড়ীতে জীবন যাপন করছি।
এ সময় এলাকার অর্ধশত লোকজন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সৌরভের নিকট জানতে চাইলে সৌরভ বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বরং আমি আমার বাড়ী থেকে বের হওয়ার রাস্তায় ঘর তুলায় প্রতিবাদ করলে আমার মাকে মারধর করে জামাল মিয়া ও তাদের আত্মীয়স্বজন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ