শিরোনাম :
একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

রাণীশংকৈলে কানু হত্যাকারীদের শাস্তির দাবীতে ১২ তম স্মরণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৬১৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

রাণীশংকৈলে কানু হত্যাকারীদের শাস্তির দাবীতে ১২ তম স্মরণ সভা অনুষ্ঠিত

মোঃ সবুজ ইসলাম, রাণীশংকৈলঃ-ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে “প্রতিষ্ঠিত হোক ভূমিতে ভূমিহীনদের ভূমি অধিকার ও মানবাধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে কমলা কান্ত কানু হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে কানুর ১২ তম স্মরণ সভা উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিডিএ’র আঞ্চলিক অফিসের সভাকক্ষে জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় এর আয়োজনে দিবসটি পালিত হয়।

কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সহযোগিতায় এক মিনিট নিরবতা পালনের মধ্যে দিয়ে স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন সিডিএ’র আঞ্চলিক ব্যবস্থাপক জাহেদুর রহমান।

জনসংগঠনের উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান তবারক আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্পাদক মোঃ মানিক হোসেন, জেলা নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, নাজমা বেগম প্রমুখ।

এসময় ভূমির কারণে টগবগে যুবক কমলা কান্ত কানুকে হত্যা করে কিছু ভূমিদস্যু। সেই যুবককে হত্যাকারী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন বক্তব্যরা।

স্মরণ সভায় বিভিন্ন সংগঠনের সদস্য সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে উপজেলা প্রশাসন বরাবরে স্মারকলিপি প্রদান করে সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ