শিরোনাম :
শিক্ষার্থীদের বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু সেনবাগে ফায়েম হত্যা মামলার মূল আসামিসহ ৮ জন গ্রেপ্তার একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

গাজীপুরের পূবাইলে পুলিশ পরিচয়ে ৬০০বস্তা চাল বোঝাই ট্রাক ছিনতাই, গ্রেফতার-২

প্রতিনিধির নাম / ৭৭২ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

গাজীপুরের পূবাইলে পুলিশ পরিচয়ে ৬০০বস্তা
চাল বোঝাই ট্রাক ছিনতাই, গ্রেফতার-২

সুরুজ্জামান রাসেল
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর পূবাইলের ঢাকা বাইপাস নাগদা ব্রীজ এলাকা হইতে নকল ( ভূয়া) পুলিশ পরিচয়ে ট্রাক থামিয়ে কাগজ পত্র চেক করার নামে অভিনব কায়দায় গত ২১ জুন রাতে ৬০০ বস্তা চাল বোঝাই ট্রাকসহ ছিনতাই করে পালিয়ে যায়।
এ ঘটনায় দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২ জন ছিনতাইকারী সহ ছিনতাইকৃত ট্রাক ও মালামাল টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, টাংগাইল জেলার ঘাটাইল থানাধীন শিমলা এলাকার রাজু মিয়ার ছেলে আব্দুল খালেক(২৬) ও একই জেলার ভুঞাপুর থানাধীন শালদাইর গ্রামের কোরবান আলির ছেলে সোনা মিয়া (৩৭)।
উল্লেখ যে গত ২১ জুন রাতে টাংগাইল থেকে ৬০০ বস্তা চাল বোঝাই করে ঢাকা বাইপাস হয়ে ভূলতা গাউসিয়া যাচ্ছিল চাল বোঝাই ট্রাকটি, এ সময় পূবাইলের নাগদা ব্রীজ এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে ট্রাকটি, ট্রাক ছিনতাই এর পর ড্রাইভার ও হেল্পার কে হাত পা বেধে পূর্বাচল এলাকায় ফেলে যায় ছিনতাইকারীরা, পরে এ বিষয়ে স্থানীয় পুবাইল থানায় অভিযোগ করেন ভুক্তভোগী শ্রী ধন্নজয় চন্দ্র মহন্ত (৩৮)।
সেই অভিযোগের ভিত্তিতেই আটক করা হয় ছিনতাইকারীদের। এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান গণমাধ্যম কে জানান আসামীদের আইনগত কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ