শিরোনাম :
কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান মশকনিধন ও পরিচ্ছন্নতায় সেনবাগে জোরালো উদ্যোগ, পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

ময়মনসিংহে ডিবির অভিযানে ৫ শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম / ৭৯৩ বার
আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

ময়মনসিংহে ডিবির অভিযানে ৫ শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে দিঘারকান্দা ঢাকা বাইপাস রহমতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম হুমায়ুন মিয়া। সে বাগেরান্দার নিজকল্পার আঃ কাদিরের ছেলে।

ডিবির ওসি ফারুক হোসেন জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে ডিবির এসআই শাহ্ মিনহাজ উদ্দিন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে দিঘারকান্দা ঢাকা বাইপাস হতে রহমতপুর গামী রাস্তায় ‍‌‌‌‌‍‌‌‍‍‍‌‌‌‌‌‌‌‌‌‌‌‍‍‌‌‌মুজিব প্লাজা‍‌‌” মার্কেটের রাকিব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামক দোকানের সামনে ৫শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হুমায়ুন মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হুমায়ুন দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে ৩ টি মামলা রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ