শিরোনাম :
বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। চকরিয়া বন্যাদুর্গত মানুষের পাশে স্বপ্নতরী স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ৫০ পরিবার পেল ত্রাণ চেয়ারম্যান পদে ওবায়েদ উল্লাহ অবিদের গ্রাম বাসীর সমর্থন আদায়ঃ আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু। সাংবাদিক নাজিম সর্দারের পিতার ৫ম মৃত্যু বার্ষিকী পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই জবাবদিহিমূলক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার” — প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের নাফ নদীতে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, ফারির বিল সীমান্তে ২০ বস্তা ইউরিয়া সার জব্দ; আটক ২ ২-৩ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে: শিক্ষামন্ত্রী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

নবীনগর -ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে ভোগান্তিতে যাত্রীরা!

প্রতিনিধির নাম / ৮৯০ বার
আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪
Oplus_131072

মোহাম্মদ খলিলুর রহমান খলিলঃ নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া ও নবীনগর টু ব্রাঞ্ছারামপুর ফেরিঘাটের রাস্তা সংস্কার ও নতুন করে চালু হয়েছে। নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া রাস্তায় চলাচলে যাত্রীদের নিরাপদ সড়ক। এই সড়কের মাধ্যমে রাতবিরাতে যাত্রীরা বাড়িতে ফিরতে পারেন। এত চমৎকার যোগাযোগ ব্যবস্থা চালু হলেও যাত্রীরা অতিরিক্ত ভাড়ার কারণে ভোগান্তিতে পড়ে।নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কের ২৮ কিলোমিটার রাস্তার বাস ভাড়া ৬০ টাকা ও সিএনজি ভাড়া ৮০ অথচ নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়ায় মাত্র ১৯ কিলোমিটারের সিএনজি ভাড়া ১৮০ টাকা। ১৯ কিলোমিটার এই মহাসড়কে মাত্র চল্লিশ মিনিটের জেলা সদরে যাওয়া যায় যেখানে ভাড়া হওয়ার কথা ৬০ টাকা সেখানে যাত্রীদের নিকট থেকে নিচ্ছে ১৮০ টাকা কোন কোন ক্ষেত্রে রাতের বেলা এই ভাড়া ৩০০ টাকা পর্যন্ত হয়ে যায়। নবীনগর টু বাঞ্ছারামপুর ফেরিঘাটের ভাড়া হওয়ার কথা ৭০ টাকা সেই ভাড়াও জনপ্রতি ২০০ শত টাকা।স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এর ২০১৪ -২০২৯ সালে প্রকল্পের কাজ শুরু হয়ে ওনার বর্তমান সময়ে এসে মহাসড়কের কাজ সমাপ্ত হয়।জনগন আশায় ছিল অল্প খরচে জেলা সদরে যাতায়াত করবে কিন্তু এই সড়কে জনগণের চলাচল কষ্ট হচ্ছে ভাড়া নামক চাঁদাবাজির কারনে।নবীনগরের সাধারণ যাত্রীরা মনে করে সিএনজি মালিকরা নবীনগরকে মগের মুল্লুক মনে করে,আর এই নৈরাজ্য করার সুযোগ পায় নবীনগর উপজেলা প্রশাসনের নজরধারী না থাকায়।
এ বিষয়ে জানতে চাইলে নবীনগর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু মোছা বলেন,তথ্য প্রমাণের ভিত্তিতে খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ