শিরোনাম :
একটি জনপদের বদলে যাওয়ার গল্গ ও উন্নয়নের রূপকার আনোয়ার চেয়ারম্যান গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ আহত ১০ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমকে লাঞ্ছিতের অভিযোগ! তৃতীয় শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার কৃষকদের জীবন মান উন্নয়নে বিএনপি সরকার বদ্ধ পরিকর কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে এমপি মান্নান ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ছোট বড় নদীগুলোর নাব্যতা সংকটে বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ বিলুপ্তির পথে ২০০ বছরের ঐতিহ্য নৌকা শিল্প (১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত

প্রতিনিধির নাম / ৮৮২ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

নারায়ণগঞ্জ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন নিহত

স্টাফ রিপোর্টারঃ- জিহাদ হোসেন

ঈদের দ্বিতীয় দিনে মোটরসাইকেলে জামালপুর থেকে ঘুরতে বেরিয়েছিলেন অন্তর। সঙ্গে ছিলেন এক নারী। কিন্তু নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রিবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল উল্টে প্রাণ গেল তাদের।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

বাংলাবাজার পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক।

নিহতদের মধ্যে একজন হলেন জামালপুর জেলার অন্তর নামে এক যুবক। তবে তার সঙ্গে থাকা নিহত নারীর পরিচয় এখনও জানা যায় নি।

ঘটনাস্থলে যাওয়া কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট এস এম সৌরভ হোসেন সময় সংবাদকে জানান, বিকেল সোয়া তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্রগ্রামমুখি লেনে মোটরসাইকেলটিকে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ও এক নারী আরোহী ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতদের মধ্যে মোটরসাইকেল চালকের নাম অন্তর বলে জানা গেলেও তার সঙ্গে থাকা নিহত নারীর পরিচয় এখনও জানা যায় নি। তবে প্রযুক্তির মাধ্যমে দুজনেরই বিস্তারিত পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ