শিরোনাম :
কক্সবাজারে প্রাইভেটকারের নিচে ৮৯ হাজার ইয়াবা, আটক ১ নবীনগর–বাঞ্ছারামপুর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন আজকের বসুন্ধরার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন দালাল ছাড়াই বিদেশে চাকরি, চালু হলো আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান মশকনিধন ও পরিচ্ছন্নতায় সেনবাগে জোরালো উদ্যোগ, পাশে সৈয়দ হারুন ফাউন্ডেশন কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটি অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৯৪৩ বার
আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটি অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত
মোঃ খলিলুর রহমান খলিলঃ আজ ২৭/০৪/২০২৪রোজ শনিবার নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় উৎসব মুখর পরিবেশে নির্বাচন শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে। নির্বাচনে পাঁচজন প্রার্থী পুরুষ অভিভাবক পদে প্রতিদ্বন্দিতা করেন। সাধারণ সদস্য মহিলা পদে প্রতিদ্বন্দ্বী না থাকাই লাকি আক্তার বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ায় এই পদে আজ ভোট গ্রহন হয় নাই । নবীনগর ইচ্ছাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১৮৩৫। চারটি বুথে বিভক্ত করে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম চৌধুরী লিটন। নির্বাচনে মোহাম্মদ আবুল বাশার ৭৮১ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন, মনামিয়া ৭৬২ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন, মোঃ আক্তার হোসেন ৭৩১ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন, মোহাম্মদ নাজমুল হক ৬৮১ ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকার করেন মোহাম্মদ আইনুল হক ৪৮৩ ভোট পেয়ে পঞ্চম স্থান অধিকার করেন। প্রি রাইটিং অফিসার মোঃ জাহাঙ্গীর আলম প্রথম চার জনকে বিজয়ী ঘোষনা করেন। নির্বাচনে মোট১০৬১ ভোট কাস্টিং হয়। শতকরা অনুপাতে ৬০% ভোট কাস্টিং হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ