শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল মাদক,সন্ত্রাস ও যানযট মুক্ত করতে নবীনগরের প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ প্রয়োজন — এমপি এডভোকেট আব্দুল মান্নান জনপ্রতিনিধি শূন্য ও জনবল সংকটে নবীনগর পৌরসভা ভোগান্তিতে জনগণ! নবীনগরে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের আতংকের নাম ওসি মোরশেদুল আলম চৌধুরী মেঘনার নদী ভাঙনের নবীনগর উপজেলার মানচিত্র থেকে বিলীনের পথে পশ্চিম ইউনিয়নের তিন গ্রাম! ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিলের দেশীয় মাছ বিলুপ্তের পথে
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

নবীনগরে নদী তীরবর্তী  অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রতিনিধির নাম / ৯২৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

নবীনগরে নদী তীরবর্তী  অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মো.শাহ আলম :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদীর তীরবর্তী অবৈধ স্থাপনায় দুদিন ব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম। এ সময় গুঁড়িয়ে দেয়া হয়েছে পাঁচটি অবৈধ স্থাপনা। পাশাপাশি নদীর পাড়ের সৌন্দর্য বর্ধনে ইট বালু সহ বিভিন্ন মালামাল সরিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার ও বুধবার দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তিনি।

এসময় ইউএনও বলেন, এখন থেকে নদীর পাড়ে ময়লা-আবর্জনা ফেলা ও দখল করার চেষ্টা করলে আর জরিমানা নয় সরাসরি জেল দেয়া হবে। শহরের সৌন্দর্য বর্ধনে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে একটি নান্দনিক পার্ক নির্মাণ করে শহরের মানুষকে নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দেয়া হবে।

জানাযায়, তিতাস নদীর পাড়ের বিভিন্ন অংশ অবৈধ দখলদারগণ স্থাপনা নির্মাণ করে রেখেছিল। প্রশাসন বিভিন্ন সময় চেষ্টা করেও তা ভাঙতে পারেনি। তাদেরকে অবৈধ স্থাপনা ভাঙার জন্য অনেকবার বলা হলেও তারা শুনেনি।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ