শিরোনাম :
(১-১২)তম নিবন্ধনধারীদের ফাইল মন্ত্রণালয় থেকে এনটিআরসিএতে ধান মাড়াই মেশিনে নবীনগরে শ্রমিকের হাতের কব্জি বিচ্ছিন্ন টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

শর্তহীন নিয়োগের দাবীতে নিবন্ধনধারীদের মানববন্ধন

প্রতিনিধির নাম / ৭৭০ বার
আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

 

  • : শর্তহীন নিয়োগের দাবীতে নিবন্ধনধারীদের মানববন্ধন

জনতা নিউজ ডেস্ক ঃসুপ্রীম কোর্টের আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায় অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছেন ২০১৮ খ্রিষ্টাব্দের ১২ জুনের আগে যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ এনটিআরসিএর নিবন্ধিত (১ম-১২তম) সনদধারীরা। দুই সপ্তাহের মধ্যে নিয়োগ দেয়া না হলে না হলে আগামী ৬ মার্চ গণভবনের সামনে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এনটিআরসিএর নিবন্ধিত (১ম-১২তম) নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে তারা এই হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে এনটিআরসিএর নিবন্ধিত (১ম-১২তম) নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদের আহ্বায়ক জি এম ইয়াছিন বলেন, আইন ও সুপ্রীম কোর্টের আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের রায় অবিলম্বে বাস্তবায়নের মাধ্যমে ২০১৮ খ্রিষ্টাব্দের ১২ জুনের আগে যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ এনটিআরসিএ এর নিবন্ধিত (১ম-১২তম) সনদধারীদের নিয়োগের ব্যবস্থা করতে হবে। আমাদের হারিয়ে যাওয়া স্বপ্নকে পুনঃপ্রতিষ্ঠা করতে চাই, আমরা এখন থেকে আগামী ২ সপ্তাহের মধ্যে আমাদের চাকরি দেয়ার সুনির্দিষ্ট ঘোষণা চাই। তা না পেলে আগামী ৬ মার্চ সকল প্রকার শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমাদের আইনগত অধিকার হরণ এর বিষয়টি তুলে ধরতে গণভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবো। এ ক্ষেত্রে বিন্দুমাত্র পিছপা হবো না। আমাদের আজ থেকে দাবি একটাই সনদ থাকলেই তাকে চাকরি দিতে হবে। এর কোনো বিকল্প কথা আমরা মানতে নারাজ।

তিনি আরো বলেন, গত ২০২২ খ্রিষ্টাব্দে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সরোজ কুমার আমাদের একটা নামের তালিকা গ্রহণ করেছিলেন। যদি আইনে নিয়োগের ক্ষেত্রে বাঁধা থাকতো তাহলে কেনইবা সেদিন মন্ত্রণালয়ের একজন দায়িত্ববান ব্যক্তি আমাদের নিয়োগ বঞ্চিত নিবন্ধন সনদধারীদের নামের তালিকা জমা নিলেন। কাজেই জীবন নিয়ে ছিনিমিনি খেলা বাদ দিন, প্রজাতন্ত্রের স্থায়ী সেবক হিসাবে কাজ করুন।

এ সময় মানববন্ধনে এনটিআরসিএ এর নিবন্ধিত (১ম-১২তম) সনদধারীদের প্রায় শতাধিক নিয়োগ প্রত্যাশী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ