শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

নবীনগরে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১০৯৪ বার
আপডেট : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

মোঃ খলিলুর রহমান খলিল ঃ আজ ১লা জানুয়ারি ২০২৪ইং  রবিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ব্রাহ্মণবাড়িয়া-০৫ নবীনগর আসনে ফয়জুর রহমান বাদলকে নৌকা মার্কায় বিজয়ের লক্ষ্যে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রসুল্লাবাদ ইউ এ খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রছুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন যুবলীগের সভাপতি খন্দকার মনির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রসুল্লাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর।

ঢাকা আইনজীবি সমিতির সহ-সাধারণ সম্পাদক এ কে এম সালাউদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির উদ্দিন চৌধুরী শাহান, এম এ হালিম, আলহাজ্ব বোরহান উদ্দিন আহমেদ, কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ, সাবেক জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আবুল হোসেদ আজাদ, মোস্তফা জামাল,ভিপি আব্দুর রহমান, নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, ,বাবু টিটন চন্দ্র পালসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

পরে একই দিনে রসুল্লাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ ১,২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঐ সভায় নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলমগীর হোসেন শিপন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-০৫ নবীনগর আসনে নৌকা প্রতীকের প্রার্থী ফয়জুর রহমান বাদল।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ