শিরোনাম :
কাইতলায় আল্লামা সাঈদী (রহ.)-এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল নদীর বুকে, বন্ধুদের সাথে—গাজীপুর এক্সপ্রেসের নৌকা ভ্রমণে ০৫০৭ ব্যাচের মিলনমেলা নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে।
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি জায়গা দখল মুক্ত করেন এসিল্যান্ড মাহমুদা জাহান

প্রতিনিধির নাম / ১০৮৬ বার
আপডেট : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

মোঃখলিলুর রহমান খলিল ঃ

আজ ০৪/১০/২০২৩ রোজ বুধবার দুপুরে নবীনগর উপজেলার পৌর সভার ৮নং ওয়ার্ড ভোলাচং পুরান বাজার এলাকায় অবৈধ ভাবে তৈরি স্থাপনা উচ্ছেদ করতে অভিযান  পরিচালনা করেন নবীনগর সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান। এসময় উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি নায়েব জাকির হোসেন ও নবীনগর থানা পুলিশের এস আই কামাল সহ সঙ্গীয় ফোর্স। জানাযায়, উপজেলার পৌরসভার আট নং ওয়াডের ভোলাচং পুরাতন বাজার থেকে নবীপুর নদীর পাড়ের রাস্তার পাশে নবীপুর গ্রামের পান্ডব আলীর মেয়ে ঝরনা বেগম অবৈধভাবে সরকারি এক নং খাস খতিয়ানের জায়গা দখল করে তিনটি ঘর নির্মাণ করে রাখে।এতে করে যাত্রী সাধারণ সহ যানবাহন চলাচলে ব্যঘাত ঘটে জনদূর্ভোগ সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে জনদূর্ভোগ লাঘবে পৌর কতৃপক্ষ রাস্তাটি সংস্কার উদ্যোগ নেয়ার পর বারবার সরকারি জায়গায় অবৈধভাবে থাকা ঘর অন্যত্রে সরিয়ে নেয়ার কথা ঝরনা বেগম কে বললেও সে কোন কর্নপাত করেনি।এতে পৌর কতৃপক্ষ সরকারি জায়গা উদ্ধারে উপজেলা ভূমি কর্মকর্তার সহযোগিতা কামনা করলে এই উদ্ধার অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

এবিষয়ে নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান জানান, জনদূর্ভোগ লাঘবে সরকারি জায়গায় দখলে থাকা তিনটি ঘর স্বেচ্ছায় সরিয়ে নিতে ঘর মালিক কে পরপর চারবার বলার পরও কর্নপাত না করায় উদ্ধার অভিযান পরিচালনা করে তা উচ্ছেদ করা হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ