শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের তৎপরতায় জনমনে স্বস্তির নিঃশ্বাস

প্রতিনিধির নাম / ১২৭২ বার
আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

  • বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের তৎপরতায় জনমনে স্বস্তির নিঃশ্বাস

মোঃ খলিলুর রহমান খলিল

নবীনগর সদর বাজারে বহুদিন ধরে অভিযোগ ছিল সরকার নির্ধারিত দামে ভোজ্য পণ্য বিক্রি হয় না।সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক ভাবে আলো,পেঁয়াজ ও ডিমের দাম বৃদ্ধি পাওয়ায় জনমনে আলোচনা সমালোচনা চলছে। আলো, পেঁয়াজ ও ডিম সরকার নির্ধারিত দামে বিক্রি হয় কিনা তা যাচায় করতে বাজার মনিটরিং করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম। এ সময় নবীনগর সদর বাজারে দামের মধ্যে গড়মিল পাওয়ায় দুটি মুদি দোকান কে ১৫ হাজার করে মোট ত্রিশ হাজার ও একটি ডিমের দোকান কে ৫ হাজার সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন বাজার নিয়ন্ত্রণে ধারাবাহিক ভাবে এই অভিযান চলবে।
এদিকে
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে গ্যাসের বাজারদর নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্যাস সিলিন্ডার ডিলার সহ বিভিন্ন দোকান ও হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়েছে।

২০ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এ অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।এতে সহযোগিতা করেন নবীনগর থানার সাব ইন্সপেক্টর আবু বক্কর সঙ্গীয় ফোর্স।জানা যায়, দোকানে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় ২টি হোটেল ও ১ টি রেস্টুরেন্ট কে ১৫ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা সহ গ্যাস সিলিন্ডার ডিলারের গোডাউনে বাজারদরে রশিদের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বিক্রির জন্য নির্দেশনা প্রদান করে ।এছাড়া হেমলেট বিহীন মোটরসাইকেল চালানো সময় দুইজন মোটরসাইকেল চালক কে সড়ক পরিবহন মোটরযান আইনে ৪ শত টাকা সহ সর্বমোট ২০ হাজার ৪ শত টাকা অর্থদন্ড করে।
এবিষয়ে নবীনগর সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান,গ্যাস সিলিন্ডার ডিলারদের কড়া নির্দেশনা দেয়া হয়েছে রশিদ বিহীন বাজারদরের অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

নবীনগরে নবীনগর উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা অভিযান পরিচালনা করায় নবীনগরের জনমনে স্বস্তির হাওয়া বয়ছে।নবীনগর সদর বাজারের ক্রেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড কে ধন্যবাদ জানান।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ