শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

নবীনগরে ওস্তাদ আলাউদ্দিন খা এর নামে কালচারাল কমপ্লেক্স তৈরি করা হবে– সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম / ১৩০৭ বার
আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩




মোঃখলিলুর রহমান খলিল

১৪/০৭/২০২৩ রোজ শুক্রবার  নবীনগর উপজেলা পরিষদের আয়োজনে সংস্কৃতি অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশ্বখ্যাত সঙ্গীতজ্ঞ ‘সুরসম্রাট’ উপাধিতে ভূষিত ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ওস্তাদজীর স্মরণে ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ কালচারাল কমপ্লেক্স’ করা হবে বলে ঘোষণা দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী এম এ খালেদ। স্বাধীনতার ৫২ বছর পর এই প্রথম একজন দায়িত্বশীল মন্ত্রী ওস্তাদজীর জন্মভূমিতে ওস্তাদজীর নামে একটি কালচারাল কমপ্লেক্স গড়ে তোলার ঘোষণা দেয়ায় নবীনগরের স্থানীয় সংস্কৃতি কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে বলেন,’প্রতিমন্ত্রী মহোদয় ঘোষিত ওস্তাদজীর নামানুসারে এই কালচারাল কমপ্লেক্সের কাজ ইনশাল্লাহ আগামি সংসদ নির্বাচনের আগেই শুরু করা হবে বলেও তিনি (প্রতিমন্ত্রী) প্রতিশ্রুতি দিয়েছেন।’

ওই সুধী সমাবেশে সভাপতিত্বও করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জাসান মনির। এতে ‘প্রধান বক্তা’ ছিলেন নবীনগরে সংস্কৃতি প্রতিমন্ত্রীকে নিয়ে আসার প্রধান উদ্যোক্তা, স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবীনগর উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সংস্কৃতি কর্মী ও শিক্ষকবৃন্দ ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রতিমন্ত্রী।
এর আগে স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিমের ব্যক্তিগত আমন্ত্রণে আসা প্রতিমন্ত্রী নবীনগরে আসার পর সকালে সাংসদের নিজ এলাকায়  তাঁর মায়ের নামে প্রতিষ্ঠিত স্থানীয় থোল্লাকান্দি রাবেয়া মেমোরিয়াল গার্লস স্কুলের একটি অনুষ্ঠানেও যোগ দেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ