শিরোনাম :
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ: বহুভাষার পরম তীর্থযাত্রী-এর মৃত্যু বার্ষিকীতে স্মরণ করছি তাঁর জীবন ও কর্ম – মোশাররফ হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন বার্জার ঢাকা নর্থ সেলসে জিএসএম ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত : একই অনিয়মে ফের ধরা দুই বেসরকারি হাসপাতাল, কার্যক্রম বন্ধের নির্দেশ বাংলাদেশে সাংবাদিকদের জন্য আইন, নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা: একটি পূর্ণাঙ্গ আলোচনা”–প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের।
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

নবীনগরে ছয় সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা!

প্রতিনিধির নাম / ১২৪৭ বার
আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩

নবীনগরে ছয় সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা!

মোঃ খলিলুর রহমান খলিল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ছয়জন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। নবীনগর পৌরসভার নারী কাউন্সিলর নীলুফার ইয়াসমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। চট্টগ্রাম সাইবার ট্রাইবুনাল মামলাটি আমলে নিয়ে পুলিশের কাউন্টার টেরিরিজম ইউনিটকে মামলাটি তদন্ত করে দ্রুত তদন্ত রিপোর্ট আদালতে জমা দিতে নির্দেশ দিয়েছেন।
ছয় আসামী হলেন পৌর সভার সদর বাজারের ব্যবসায়ী পুতুল বেগম পিতা নসু মিয়া, আলমনগর, সমকাল নবীনগর প্রতিনিধি মাহবুব আলম লিটন, পিতা মৃত মিজান মিয়া,আদালত পাড়া নবীনগর, সাংবাদিক বাবুল মিয়া পিতা মৃত আব্দুর রউফ, নারায়ণ পুর,সাংবাদিক সফর মিয়া মেম্বার পিতা মোহন মেম্বার, ফতেহপুর, সাংবাদিক জ, ই,বুলবুল পিতা মনিরুল হক,হুররা জিনদপুর, সাংবাদিক মমিনুল হক রুবেল পিতা আবুল কাশেম নাটঘর, নবীনগর।
পরে মামলার তদন্ত কর্মকর্তা এস আই জুয়েল চৌধুরী গতকাল শুক্রবার আসামীদের নাম ঠিকানা যাচাই বাছাই করার জন্য নবীনগর থানা পুলিশের সহযোগিতা চান। আর তখনই মামলার খবরটি নবীনগরে চাওর হয়।
খোঁজ নিয়ে জানা যায়, নবীনগর পৌর সভার ১,২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর নিলুফা ইয়াসমিনের বিরুদ্ধে উল্লেখিত ছয় আসামি মুক্তাযোদ্ধার ভূয়া সন্তান হিসেবে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করে যাচ্ছেন বলে পত্রিকায় রিপোর্ট করেন।
পত্রিকায় প্রকাশিত ওইসব রিপোর্টে মিথ্যা ও মানহানীকর দাবী করে কাউন্সিলর নীলুফার ছয় সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে মামলাটি করেন।
এদিকে এ মামলার খবরে সাংবাদিক সমাজসহ স্থানীয় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
এলাকার সচেতন মহল মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।
মামলার বিষয়ে জানতে নিলুফা ইয়াসমিনের নিকট জানতে চাইলে তিনি বলেন আলমনগরের কথিত নসু রাজাকারের মেয়ে পুতুল আমার নামে মিথ্যা তথ্য প্রচার করেছে কিছু সাংবাদিকদের মাধ্যমে আমি আইনের আশ্রয় নিয়েছি আশা করি সঠিক বিচার পাবো।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ