শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

নবীনগর উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

প্রতিনিধির নাম / ১১১৮ বার
আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩

 

২০২৩ জুন ২৪ ১৯:২৮:৫৭ শনিবার
নবীনগরে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা!
নবীনগর উপজেলা  ও পৌর ছাত্রলীগের ‘আহবায়ক’ কমিটি বিলুপ্ত করা হয়েছে। শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন স্বাক্ষরিত এক চিঠিতে (প্যাডে) এ তথ্য জানানো হয়েছে।

ছাত্রলীগের ওই প্যাডে জানানো হয়, জেলা ছাত্রলীগের জরুরী এক সিদ্ধান্ত মোতাবেক নবীনগর উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটির মেয়াদ বহু আগেই উত্তীর্ণ হয়ে যাওয়ায়, দুটি কমিটি আজ (২৪ জুন) বিলুপ্ত ঘোষণা করা হলো।

পাশাপাশি নবীনগরে ছাত্রলীগের সাংগঠনিক গতিশীলতা আনয়নের জন্য আগামি ৭ কর্ম দিবসের মধ্যে উপজেলা, পৌর ও নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের পরবর্তী সভাপতি, সাধারণ সম্পাদক পদ প্রার্থীদেরকে তাদের স্ব স্ব জীবন বৃত্তান্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের দপ্তর সেলে জমা দেয়ার জন্যও নির্দেশ দেয়া হলো।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন আজ দুপুরে বলেন,’২০২২ সালের গোড়ার দিকে তিন মাসের জন্য নবীনগরে উপজেলা ও পৌর ছাত্রলীগের দুটি আহবায়ক কমিটি আমরা ঘোষণা করেছিলাম। কিন্তু এক বছর পরও গঠিত দুটি কমিটি তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেনি। তাই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায়, জেলা ছাত্রলীগের জরুরী সিদ্ধান্তে দুটি কমিটিই আজ বিলুপ্ত করা হয়েছে।’

এ বিষয়ে বিলুপ্ত কমিটির নবীনগর উপজেলা ছাত্রলীগের বিদায়ী আহবায়ক আবু সাঈদ বলেন,’জেলার অন্যান্য একাধিক উপজেলায় ২০১৮ সালের কমিটিও মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়ে আছে। এসবের দিকে জেলা নেতৃবৃন্দের কারও নজর নেই। মূলত: কেন্দ্রীয় ছাত্রলীগের  মুন্সি নামের সাবেক এক কেন্দ্রীয় নেতা মোটা অংকের টাকার বিনিময়ে জেলা কমিটির মাধ্যমে আমাদের নবীনগরের কমিটিকে বিলুপ্ত করিয়েছে। যা খুবই দু:খজনক।’

তবে এমন অভিযোগ বিষয়ে জেলার নেতা শাহাদাৎ হোসেন শোভন বলেন,’এসব অভিযোগ বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই। আর মেয়াদ উত্তীর্ণ কমিটি কোন কোন থানায় আছে, তার সব তথ্যই আমাদের কাছে আছে।’

প্রসংগত, ২০২২ সালের ২৬ মার্চ তিন মাসের জন্য নবীনগর উপজেলা ও পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ