শিরোনাম :
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী ভালোবেসে বিয়ে করে নাহিদা স্বামীর ভিটা থেকে লাশ হয়ে ফিরলেন বাবার বাড়ী নৈশপ্রহরী ও পিয়ন যখন কলেজের হর্তাকর্তা ! দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্তপ্রায়!
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

ঢাকা-১৭ উপ-নির্বাচনে কাজী মামুনকে জাপার প্রার্থী করলেন রওশন এরশাদ

প্রতিনিধির নাম / ১৩৭৫ বার
আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সাবেক রাষ্ট্রপতি ও পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ কর্তৃক নিযুক্ত প্রেসিডিয়াম সদস্য, বিরোধী দলীয় নেতার মূখপাত্র ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদকে লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী করা হয়েছে।

সোমবার আনুষ্ঠানিকভাবে তার দলীয় মনোনয়ন ফরমে স্বাক্ষর করেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি।

প্রার্থিতা ঘোষণায় বলা হয়, আগামী ১৭ জুলাই অনুষ্ঠেয় জাতীয় সংসদের ১৯০ ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় পার্টির প্রার্থী হিসেবে কাজী মো. মামুনুর রশিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা।

গোলাম মসীহ্ স্বাক্ষরিত দলীয় সংবাদ বিবরণীতে আরো বলা হয়, যা অবিলম্বে দলীয় সিদ্ধান্ত হিসেবে কার্যকরের নির্দেশনাও দেয়া হয়েছে।

পরে গুলশানে বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিবের বাসভবনে আনুষ্ঠানিকভাবে কাজী মামুনের হাতে মনোনয়নপত্রটি তুলেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা ও গোলাম মসীহ্। এসময় সেখান তার সঙ্গে উপস্থিত ছিলেন জাপার সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্র নেতা খন্দকার মনিরুজ্জামান টিটু এবং প্রেসনোট(জাপা) ও লাঙল মাল্টিমিডিয়ার কাজী শামসুল ইসলাম।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ