শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে নবীনগর উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম / ১৩১৫ বার
আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

-জনতা নিউজ ডেস্ক ঃ—-

রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁন এক সভায় প্রকাশ্যে আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী  হাসিনাকে হত্যার হুমকি দেন এরই প্রতিবাদে সারাদেশের ন্যায় ব্রাক্ষণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা আজ ২২মে রোজ-সোমবার বিকাল ৪টায়

নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল এর  নির্দেশে

ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান,  পৌর মেয়র এডভোকেট শিব সংকর দাসের নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে বিএনপি নেতা আবু সাঈদ চাঁনের দ্রুত গ্রেফতার চেয়ে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে নবীনগর থানার মূল ফটকের সামনে এসে প্রতিবাদ সভার আয়োজন করেন।

নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান এর সভাপতিত্বে

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন -উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বাবু সুজিত কুমার দেব, অধ্যক্ষ ইয়াবের হাসান জামিল,জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাতমোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন,সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক,ভিপি আব্দুর রহমান,পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী খাইরুল আমীন(জিএস), সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর  নুরুন্নাহার বেগম,যুবলীগ সভাপতি শামস্ আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন,সহ-সভাপতি শামীম কবির,সাংগঠনিক সম্পাদক এনামুল হক সরকার, সেচ্ছাসেবকলীগরে আহবায়ক সালাউদ্দিন বাবু, সদস্য ওমর ফারুক, সাবেক ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল রোমান,সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বর্তমান ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নাজিম হোসেন,তুষার আহমেদ ,কবির হোসেন ও পৌর ছাত্রলীগের আহবায়ক এহসান পাঠান প্রমূখ।

বক্তারা বক্তব্যে বলেন, “নবীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ফয়জুর রহমান বাদল ভাইয়ের নেতৃত্বে নবীনগর উপজেলা,পৌর আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,মহিলা আওয়ামীলীগ,কৃষকলীগ ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে ও যেকোনো লড়াই সংগ্রাম আন্দোলনে রাজপথে থাকব ইনশাআল্লাহ। ”

 

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ