শিরোনাম :
কাইতলা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা ওমর ফরহাদ হোসেন ফরিদী নিরাপদ সড়ক চাই পাকুন্দিয়া কমিটির উদ্যোগে উজ্জীবন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম লিবার্টির উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বেতন সমতাকরণ ও বিদ্যালয় মেরামতের অর্থ নিয়ে প্রশ্ন, সেনবাগে শিক্ষক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ মাদকবিরোধী অভিযানে নোয়াখালীতে দুজনের জেল-জরিমানা পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রস্তুতির ওপর গুরুত্বারোপ উত্তর গুজরা সবুজ সংঘের উদ্যোগে মাতৃসম্মেলন সেমিনার অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর হামলা, গ্রেপ্তারের দাবি চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিথ্যা সংবাদ প্রকাশ হয়েছে দাবী করে প্রতিবাদ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

নবীনগরে দুই মাথা বিশিষ্ট বাছুর জন্ম দিল গাভী

প্রতিনিধির নাম / ১৩৮১ বার
আপডেট : শনিবার, ২০ মে, ২০২৩

  • নবীনগরে দুই মাথা বিশিষ্ট বাছুর জন্ম দিলেন গাভী,উৎসক জনতার ভিড়
  • মোঃখলিলুর রহমান খলিল জনতা নিউজ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন বড়হিত গ্রামে জহির আলম এর একটি গরুর গর্ভে দুই মাথা চার চোখ বিশিষ্ট্য অস্বাভাবিক বাছুর জন্ম হয়েছে।বাছুরটি এক নজরে দেখতে উৎসুক জনতা ভিড় করছে তার বাড়িতে।আজ শুক্রবার সকাল ৯ টার দিকে ভেটেরিনারি পল্লিচিকিৎসক এর সিজারের মাধ্যমে দুই মাথা চার চোখ বিশিষ্ট ওই গরুর বাছুরের জন্ম হয়।

স্থানীয় বাসীন্দারা বলেন,সকালে শুনলাম জহির আলমের একটি গাভীর দুই মাথা চার চোখ ও চার কান বিশিষ্ট একটি বাছুর জন্ম হয়েছে।দুই মাথা চার চোখ ও চার কান নিয়ে জন্ম নেওয়া বাছুর টি কে এক নজরে দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকে উৎসুক জনতা ভীড় করে তার বাড়িতে।এই ধরনের ঘটনা এই প্রথম দেখলাম আমরা।

জহির আলম এর স্ত্রী বলেন,আমার স্বামী ফার্ণিচারের কাজ করে। আমার বাবা আমাকে একটি গরু ক্রয় করে দেই লালন পালন করার জন্য।সেটি আমি দীর্ঘ দিন ধরে লালন পালন করে আসছি। প্রথমে একটি বাছুর জন্ম দেয় গাভী টি,পরবর্তীতে ৯ মাস পরে গাভী টি ফিরলে পূণরায় ধরিয়ে দেয়।গাভী টির গতকাল রাত থেকে প্রসব এর যন্ত্রনা শুরু হয়।আজ সকালে গাভীর ফুড়া বের হলে আমার চাচা শুশুর কে অবগত করি।তারা বাছুর খালাস করতে গিয়ে দেখে বাছুরের দুটি মাথা।পরে ভেটেরিনারি পল্লিচিকিৎসক কে অবগত করলে ডা: গাভীর পেট কেটে বাছুর টিকে বের করে।এই ঘটনা প্রথম বার ঘটল।আমি ঋণ করে গাভী টি লালন পালন করেছি,গাভী টি বাচে কিনা সন্দেহ আছে।

ভেটেরিনারি পল্লিচিকিৎসক ডা: হারিজ বলেন,আজ সকালে একটি গাভীর বাছুর খালাস করতে গিয়ে দেখে বাছুরের দুটি মাথা।পরে আমাকে অবগত করলে আমি গাভীর পেট কেটে অপারেশন করে বাছুর টি খালাস করি।বাছুরের একটি মাথা ভিতরেই মারা যায় এবং অপর একটি মাথা খালাসের দুই তিন মিনিট পরে মারা যায়।তবে গাভী টি এখন সুস্থ্য রয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ