শিরোনাম :
রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন নবীনগরে রতনপুর ইউনিয়নে অসহায় দুস্ত পরিবারের মাঝে এমপি এডভোকেট আঃ মান্নানের চাল বিতরণ। সমাজসেবায় গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সম্মাননা পদক পেলেন, নবীনগরের ওবায়েদ উল্লাহ অবিদ। নবীনগরে এমপি আব্দুল মান্নানের পক্ষে দুঃস্থদের বিনামূল্যে চাল বিতরণ জগৎ সংসার- বিন্দু পলাশ রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় বিপর্যস্ত সেনবাগ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, দ্রুত সমাধানের দাবি বাসিন্দাদের সেনবাগে আইন-শৃঙ্খলা উন্নয়নে সক্রিয় পুলিশ, নেতৃত্বে ওসি আবদুর রহিম ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব সড়ক দুর্ঘটনায় আরেক প্রাণহানি, কবিরহাটে নিহত ৬০ বছরের কৃষক
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ১

প্রতিনিধির নাম / ১২৬৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

মোঃ আলমগীর খন্দকার: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (১০ মে) রাত ১১টার দিকে উপজেলার চরচারতলা ইউপির চরচারতলার (মহরম পাড়া) অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।বৃহস্পতিবার (১১ মে) দুপুর ১২টার দিকে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোহাম্মদ আক্কাছ আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।আটক মো. কানু মিয়া (৩১) জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা আলাদাউদপুর এলাকার মো. আব্দুর রহমান ওরফে কাদের মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউপির চরচারতলার (মহরম পাড়া) এলাকায় রাইস মিলের পাশে অভিযান পরিচালনা করা হয়। এসময় সিএনজিচালিত অটোরিকশাসহ মো. কানুকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত অটোরিকশা তল্লাশি করে ৭২ কেজি গাঁজা ও ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। কানু জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদক দেশে প্রবেশ করে বিভিন্ন ব্যক্তির তাছে বিক্রি করে থাকে। সে একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ