শিরোনাম :
টানটান উত্তেজনার ফাইনাল, দর্শকদের হৃদয় জিতে নিল দুই দলই দেবীগঞ্জে সাইবার সুরক্ষা আইনে মামলা কলেজ ছাত্র গ্রেফতার। ‎বাবা কোথায়?” ৩ বছরের শিশুর আর্তনাদ, খুনিদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে হাজারো মানুষের মানববন্ধন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত নোয়াখালীর ফরহাদ, আইসিইউতে ২ বোদায় নাবালিকা মেয়ের পাঁচ মাসের গর্ভের ভ্রুণ হত্যা করার চেষ্টা। সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। নোয়াখালীতে ডিবির অভিযানে ১৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেফতার ৪ নোয়াখালীতে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ফুটপাত থেকে নতুন স্থায়ী বসত ভিটায় ফেরার স্বপ্ন পূরণ গোলাপির। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে ঘর বাড়ি ছাড়া বাড়ির মালিক শাশুড়ী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

সাপের কামড়ে স্কুল ছাত্রী সোনিয়া আক্তার নিহত

প্রতিনিধির নাম / ১৩০৬ বার
আপডেট : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

নবীনগর উপজেলায় সাপের কামড়ে সোনিয়া আক্তার নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিটঘর ইউনিয়নের বিটঘর গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল।

সোনিয়া আক্তার বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তার পিতার নাম  মজনু খান।

পরিবারের বরাতে বিটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল কাইয়ুম প্রতিদিনের বাংলাদেশকে জানান, সোনিয়া শনিবার রাতে ঘরে সোফায় বসে হাতে মেহেদি দিচ্ছিল। এসময় একটি বিষধর সাপ তার বাঁ পায়ে ছোবল দেয়। সঙ্গে সঙ্গে সোনিয়া অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আরিফুজ্জামান হিমেল বলেন, শনিবার রাত সাড়ে নয়টার দিকে সোনিয়াকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই সে মারা যায়। সোনিয়ার পায়ে সাপের কামড়ের চিহ্ন রয়েছে। বিষধর কোনো সাপের কামড়েই সোনিয়ার মৃত্যু হয়েছে।’

বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, ‘সোনিয়া আমার স্কুলের দশম শ্রেণির মেধাবী ছাত্রী ছিলে। তার এমন মর্মান্তিক মৃত্যু আমরা কেউ মেনে নিতে পারছি না। স্কুলে এসেই তার জন্য দোয়া পড়িয়েছি।’

গত একবছর আগেও একি  উপজেলার আলমনগর গ্রামে নিপেন্দ্র সূত্র ধর নামে একজন সাপের কামড়ে নিহত হয়।

নবীনগর সদর হসপিটালে বিষাক্ত সাপের বিষ ধ্বংস কারী ব্যাকসিন রাখা এখন সময়ের দাবী।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ