পুত্রবধূর হুমকিতে ঘরে থাকতে না পারার অভিযোগ !
জনতা নিউজ ডেস্কঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আইতলা গ্রামের ওয়ালী মিয়ার আম্মা, মৃত আলেকমিয়ার স্ত্রী বৃদ্ধ রাজিয়া (৭০) তালাক প্রাপ্ত পুত্রবধূর অত্যাচারে ভিটা ছাড়া । আইতলার ২০০৯ সালে আলেক মিয়া ও রাজিয়ার এক মাত্র ছেলে ওয়ালী মিয়া (৪৫) এর সাথে পার্শ্ববর্তী সাদেকপুর গ্রামের মৃত গোলাম মিয়ার মেয়ে পাখি বেগমের সামাজিক ও ধর্মীয় রীতি মেনে বিয়ে হয়। বিয়ের পর থেকে সাত বছর পর্যন্ত তাদের সংসার ভালো চলছিলো। তারপর থেকে তাদের উভয় পরিবারে ঝামেলার সৃষ্টি হয়।
ওয়ালী মিয়া মা রাজিয়া বেগম বলেন আমার ছেলে ২০২২ সালে ছেলের বউকে ডিভোর্স করে দেন কিন্তু তালাকপ্রাপ্ত পুত্র বধূ আমার স্বামীর ভিটা থেকে আমাকে ভয়ভীতি দেখিয়ে বিতারিত করেন।
ওয়ালী মিয়া বলেন আমি আমার স্ত্রীর নিকট লাখ লাখ টাকা দিয়েছি সে অস্বীকার করে, তার পরিবার আমাকে যন্ত্রনা দেয়, আমি ডিভোর্স দিয়েছি,আমার মা বাড়ী ছাড়া , আমি বিচার চাই
এ বিষয়ে পাখি বেগম বলেন আমি ২০০৯ সাল থেকে আমার স্বামীর সংসার করিতেছি,১৭ বছর যাবৎ আমার সংসার, গত দশ বছর ধরে আমার স্বামী আমার খবর নেন না,আমার ছেলে মেয়েও নেই,আমার স্বামী ওয়ালী আমার বাবার নিকট থেকে বারো লাখ টাকা বিদেশে ব্যবসা করার কথা বলে নিয়েছে ও ঘর বাঁধার সময় ইট বালু সিমেন্ট নিয়েছে, এখন আমার খবর নেন না,আমি ডিভোর্সের বিষয়ে জানি না।