রতনপুর ইউনিয়ন পরিষদের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই -মোঃ ওবায়েদ উল্লাহ অবিদ
মোঃখলিলুর রহমান খলিলঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়ন একটি শিক্ষা, সংস্কৃতির ও জ্ঞানীগুণী ওলি আওলিয়ার পুন্যভূমি।
কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে নবীনগর উপজেলার মধ্যে ১৪ টি গ্রামের সমন্বয়ে রতনপুর ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে তার আপন গতিতে চলমান।
নবীনগর উপজেলা হতে দক্ষিন -পশ্চিমে ১৬ কি.মি. দূরতেব অবস্থিত। এই ইউনিয়নের বেশির ভাগ জনগণই মুসলিম। তবে এখানে হিন্দু সম্প্রদায়ের বসবাস রয়েছে। শাহ্পুর গ্রামে ইউনিয়ন পরিষদের অবস্থান। এখানকার মানুষের পেশা কৃষি, প্রবাসী, চাকুরী ও ব্যবসা ইত্যাদি।
রতনপুর ইউনিয়নে জনসংখ্যা৩২৮৬৪ জন (নারী ১৩৭৩১ জন, পুরম্নষ ১৮১৩৩জন),ভোটার সংখ্যা ২৩১১৪ জন, মৌজা মোজা ৫টি,গ্রাম ১৪টি,ডাকথর ৩টি,মুক্তিযুদ্ধা ১৭৮ জন,শশ্মান ৪টি কবরস্থান ১৩টি,ব্যাংক দুটি মসজিদ ৪৭টি, মন্দির ৮টি,আয়তনঃ ৬২৯৫ একর , হাট/বাজারের সংখ্যাঃ ৬ টি
উপজেলা থেকে যোগাযোগ ব্যবস্থাঃ সি.এন.জি, অটো রিক্সা , শিক্ষার হারঃ ৭৩%, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ১৫,উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ঃ ৩
কারিগরি স্কুল এন্ড কলেজঃ ১ টি, মহিলা মাদ্রাসাঃ ১টি
গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানঃ শাহপুর কেন্দ্রীয় জামে মসজিদ
ঐতিহাসিক পর্যটন স্থানঃ আমজাদ শাহ্ এর মাজার শরীফ।
নবীনগর নবীনগর উপজেলার সর্ববৃহৎ এই ইউনিয়নের উন্নয়নের কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ওবায়দুল হক অবিদ, তিনি একজন সফল প্রবাসী তিনি দীর্ঘদিন যাবত রতনপুর ইউনিয়নের বিভিন্ন মানব সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন। তিনি লেখাপড়ার মান উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছেন, খেলাধুলার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।। অবিদ বলেন বলেন আমি রতনপুর ইউনিয়নের রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ-মাদ্রাসা কবরস্থান মন্দির শ্মশানের উন্নয়নে কাজ করতে চাই। রতনপুর ইউনিয়নবাসী যদি আমাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী করে আমি ইনশাল্লাহ এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করছি, আমি রতনপুর এর উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই।