শিরোনাম :
নবীনগরে কৃষক, মাঝি ও জেলেদের শত্রু কচুরিপানা ! নবীনগরের আহমদ পুরে চারশো বছর ধরে টিকে আছে শৈল্পিক কারুকাজ খচিত মসজিদ নবীনগরে বর্ষার সৌন্দর্য্য বিলুপ্তের পথে শৈশবের স্মৃতি বিবর্ণ হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম! নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পদক পেলেন উদ্যোক্তা মনির হোসেন কলমে সত্য, হৃদয়ে মানবিকতা—এটাই হোক সাংবাদিকতার অঙ্গীকার—প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের। ভিটিবিশাড়া হজরত খাজা জহিরুল ইসলাম রহঃ এর ০৩দিনব্যাপী ওরশ আগামী শুক্রবার থেকে। নবীনগরের চতরংখোলা’য় জমকালো আয়োজনে মিনি বার ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল অনুষ্ঠিত। জাতির জনক — শ্যামল বর্মন শিমুল
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

নবগঠিত নবীনগর ক্লাবের ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ৪১২ বার
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

নবগঠিত নবীনগর ক্লাবের ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃখলিলুর রহমান খলিলঃ ১৪ মার্চ রোজ শুক্রবার নবীনগরে শিক্ষার মান উন্নয়ণ, বিশেষ করে ইংরেজী ভাষা ও শিক্ষা প্রসারের লক্ষে নবগঠিত ‘নবীনগর ক্লাব’ এর উদ্যোগে নিজস্ব কার্যালয় নবীনগর সালাম রোডের তিনতলা ভবনের তিনলতায় এক ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।
নবীনগর এডুকেশন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, প্রধান শিক্ষক মো. জাকির হোসেন এতে সভাপতিত্ব
দ্য গ্লোবাল নেটের সম্পাদক ও নবগঠিত নবীনগর এডুকেশন ক্লাবের সভাপতি মিঠু ধর চৌধুরীর সঞ্চালনায়
ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সাধারণ সম্পাদক প্রভাষক মুজিবুর রহমান বক্তব্য রাখেন।

ক্লাবের সদস্য নাজমুল আলম ভুঁইয়ার উপস্থাপনায় বক্তব্য রাখেন নবীনগর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক রেজাউল করিম সবুজ, কৃষ্ণনগর আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মনির হোসেন, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, নবীনগর রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি গৌরাঙ্গ দেবনাথ অপু, নবীনগর নিউ মডেল প্রেসক্লাবের সভাপতি খলিলুর রহমান, অনলাইন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আনোয়ার হোসেন( আনোয়ার খলিলুর) , ক্লাবের অর্থ সম্পাদক নন্দন বণিক বক্তব্য রাখেন।
এছাড়া ইফতার পার্টিতে স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নবীনগর ক্লাবের সভাপতি সাংবাদিক লায়ন মিঠুধর চৌধুরী দীর্ঘ দিন ধরেই নবীনগরে লার্নিং ইংলিশে শিক্ষার্থীদের দক্ষ করতে কাজ করে  যাচ্ছেন।তিনি বলেন আমরা নবীনগরের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষা ও ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি করতে  কাজ করবো,এই কাজ বাস্তবায়নে তিনি প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া সহ শিক্ষকদের সহযোগিতা কামনা করেছেন।
ইফতার শেষে দোয়া পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক মাহাবুব আলম লিটন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ